গ্রীষ্মের খরতাপ,
ঘাম
এবং
আর্দ্রতাপূর্ণ আবহাওয়া শিশুদের স্বাস্থ্যের জন্যে
হুমকি
হয়ে
দাঁড়ায়। তাই
সাবধানতা অবলম্বন করতে
হবে
বাবা-মাকেই।
গরম
বাড়লে
তাপমাত্রাজনিত সমস্যা
বেড়ে
যেতে
পারে। আবার
অতিরিক্ত ঘামের
কারণেও
বাড়তে
পারে
ঠাণ্ডা-জ্বর।
এখানে
শিশুদের গ্রীষ্মের নিরাপদ
রাখতে
কিছু
টিপস
দিয়েছেন বিশেষজ্ঞরা। জেনে নিন
এবং
আপনার
শিশুকে
নিরাপদ
রাখুন।
১. স্কুলে বা বাইরে বেড়াতে গেলে শিশুর ব্যাগে খাবার পানির বোতল দিয়ে দিন। সঙ্গে নিয়ে বেরুলে আপনার ব্যাগে রাখুন। ঘামের সঙ্গে খাবার পানি গ্রহণ জরুরি হয়ে পড়ে।
২. এই মৌসুমে শিশুকে বেশি বেশি তাজা ফলের রস এবং লেবুপানি খাওয়ান। ডাবের পানিও খাওয়াবেন প্রচুর।
৩. হালকা রংয়ের পোশাক বেছে নিন শিশুর জন্যে। কারণ হালকা রং কম তাপ শোষণ করে। তা ছাড়া ঘামও দ্রুত বাষ্প হতে সহায়তা করে হালকা রংয়ের পোশাক।
৪. তার কোমল ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। দেখে নিবেন, তাতে এসপিএফ এর মাত্রা যেন বেশি থাকে। তবে ত্বকে মানিয়ে যায় এমন সানস্ক্রিন ব্যবহার করা ভালো।
৫. শিশুদের প্রিয় জাঙ্ক ফুড একদম খেতে দেবেন না। পিৎজা, পাস্তা বা বার্গারের পরিবর্তে ফলের রস এবং শরবত খাওয়ান।
৬. গ্রীষ্মের গরমে কিন্তু কিছু পোকা-মাকড়ের উৎপাতও বাড়ে। মশাও অত্যাচারও বৃদ্ধি পায়। এসবের আক্রমণ থেকে তাকে রক্ষায় কীটনাশক ব্যবহার করুন। তা ছাড়া দেহে ব্যবহার্য ইনসেক্ট রেপিলেন্ট ব্যবহার করতে পারেন।
৭. ভর দুপুরের রোদের তাপ থেকে শিশুকে অবশ্যই দূরে রাখুন। এ সময় তাদের বাইরে খেলতে দেবেন না। বাইরে অবস্থান করলে ছায়ায় বসুন। এই সময়ের খরতাপ দারুণ ক্ষতিকর।

0 comments:
Post a Comment