Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

চীনাবাদামে কমে ক্যানসার ও হৃদ্‌রোগের ঝুঁকি



প্রতিদিন অন্ততপক্ষে ১০ গ্রাম চীনাবাদাম খাওয়ার পরামর্শ দিয়েছেন মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।





     
নিয়মিত চীনাবাদাম খেলে ক্যানসার ও হৃদ্‌রোগে অকালমৃত্যুর ঝুঁকি কমে। নেদারল্যান্ডসের মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই দাবি করেছেন। গবেষকেরা বলছেন, চীনাবাদাম ও নানা জাতের গাছ-বাদামে এমন পুষ্টি উপাদান আছে যা অনেক রোগ থেকেই আমাদের বাঁচাতে পারে। ইন্দো এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।

মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় বলা হয়েছে, ‘নাট বাটার’ বা বাদামের মাখন না খেয়ে সরাসরি চীনাবাদাম বা কোনো গাছ-বাদাম খাওয়াটাই উপকারী। যে নারী-পুরুষেরা প্রতিদিন অন্ততপক্ষে ১০ গ্রাম চীনাবাদাম বা কোনো গাছ-বাদাম খান তাঁদের ক্যানসার ও হৃদরোগসহ নানা রকম মরণব্যাধি থেকে অকালমৃত্যুর ঝুঁকি বাকিদের তুলনায় কম।

নেদারল্যান্ডসের এই গবেষকেরা বলছেন, চীনাবাদাম ও নানা জাতের গাছ-বাদামে নানা ভিটামিন, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এ ছাড়া আছে মনো-আনস্যাচুরেটেড ও পলি-আনস্যাচুরেটেডর ফ্যাটি অ্যাসিড। এসব পুষ্টি উপাদানের কারণে রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে বাদাম।

এই গবেষণায় আরও বলা হয়েছে, বাদামের মাখনে থাকা লবণ ও ট্রান্স ফ্যাটি অ্যাসিড বাদামের এসব রোগ প্রতিরোধী ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। যে নারীরা নিয়মিত বাদাম খান তাঁদের শরীর হালকা থাকে, তাঁরা ধূমপানে কম আসক্ত হন এবং তাঁদের মধ্যে ডায়াবেটিস দেখা যায় না বললেই চলে।

মাসট্রিখট বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটির নেতৃত্ব দেন পিয়েত ফ্যান ডেন ব্রান্ট। এই গবেষক অবশ্য সতর্ক করে দিয়েছেন যে, বাদামের এমন রোগ প্রতিরোধী ক্ষমতার কারণে বেশি বেশি বাদাম খাওয়া শুরু করলে এসব মারণ ব্যাধি থেকে মৃত্যুর ঝুঁকি বেশি মাত্রায় কমতে থাকবে ব্যাপারটি সেরকম নয়। ফলে অল্প পরিমাণে কিন্তু নিয়মিত বাদাম খেতে হবে।

নেদারল্যান্ডসের এই গবেষণা প্রতিবেদনটি আন্তর্জাতিক সাময়িকী এপিডেমিওলোজিতে প্রকাশিত হয়েছে।


















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment