মেনিনজাইটিস (Meningitis) মস্তিস্ক বা সুষুম্নাকান্ডের আবরণকারী পর্দা বা মেনিনজেসের প্রদাহজনিত রোগবিশেষ। মেনিনজাইটিস শব্দটি এসেছে গ্রিক μῆνιγξ méninx, যার অর্থ" পর্দা" এবং চিকিৎসাবিজ্ঞানের -itis শব্দটি থেকে যার অর্থ প্রদাহ।
বর্ণনা
মেনিনজাইটিস হলো
মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত
ঝিল্লীর (meninges) প্রদাহজনিত ব্যাধি। মেনিনজাইটিসের কারণে এই অংশের
স্ফীতি ঘটলে
এর সাথে জড়িত কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায়, যেমন- মাথা ব্যথা, জ্বর
এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া। ইনফেকশনের কারণগুলির উপর ভিত্তি করে এই রোগটি
পুরোপুরি ভালো হতে দুই সপ্তাহ সময় লাগে। কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক
আকার ধারণ করতে পারে । তখন এর জন্য জরুরী অ্যান্টিবায়োটিক চিকিৎসার
প্রয়োজন হয়। যদি আপনি মনে করেন আপনি নিজে অথবা আপনার পরিবারের কেউ এই রোগে
আক্রান্ত তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
দ্রুত চিকিৎসার মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসের কারণে সৃষ্ট জটিলতা
প্রতিরোধ করা সম্ভব।
চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত টেস্টগুলি করার পরামর্শ দিয়ে থাকেন:
কারণ
বিশেষ এক প্রকারের ব্যাকটেরিয়ার কারণে মেনিনজাইটিস হয়। এই ব্যাধির অন্যান্য কারণগুলি হল-
- স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া (নিউমোকক্কাস): এক ধরনের ভ্যাকসিন বা টিকার মাধ্যমে এই ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন নিয়ন্ত্রণ করা সম্ভব।
- নাইসেরিয়া মেনিনজাইটিডিস (মেনিনগোকক্কাস): ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসের অন্য একটি কারণ হল মেনিনজাইটিডিস (মেনিনগোকোকাস)। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে। এই ধরনের ব্যাকটেরিয়া অতি মাত্রায় সংক্রমিত হয়। সাধারণত তরুণ এবং প্রাপ্তবয়স্কদের এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে দেখা যায়। এই ধরনের ব্যাকটেরিয়াগুলি কলেজের ছাত্রাবাসে, স্কুলের বোর্ডিং ও সামরিক ঘাঁটিতে অত্যাধিক মাত্রায় দেখা দেয়।
- হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা (হেমোফিলাস): হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি-এর কারণে শিশুদের ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস হয়।
- লিসটেরিয়া মোনোসাইটোজন্স (লিসটেরিয়া): এই ব্যাকটেরিয়াগুলি নরম চিজ, হট ডগ এবং মাংসের মধ্যে দেখা যায়। স্বাস্থ্যবান ব্যক্তিদের শরীরে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজে ঘটে না। গর্ভবতী মহিলা, সদ্যজাত শিশু, বৃদ্ধ ব্যক্তি এবং যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ব্যাকটেরিয়া দ্বারা সহজেই আক্রান্ত হয়। এই ব্যাকটেরিয়া গর্ভবতী মহিলাদের গর্ভে পৌঁছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্ট করতে পারে, যেমন- মৃত শিশুর জন্ম দেওয়া অথবা শিশু জন্মের পরে খুব অল্প কিছু দিনের মধ্যে মারা যাওয়া।
লক্ষণ
এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে
চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:
| মাথা ব্যথা(Headache) | জ্বর (Fever) |
| বমি (Vomiting) | ঘাড়ের ব্যথা (Neck pain) |
| সারা শরীরে ব্যথা (Ache all over) | পিঠের ব্যথা (Back pain) |
| খিঁচুনি (Seizures) | বমি বমি ভাব (Nausea) |
| পিঠের নিম্নাংশে ব্যথা (Low back pain) | কাশি (Cough) |
| পায়ে ব্যথা (Leg pain) | ঘাড় শক্ত হয়ে যাওয়া (Neck stiffness or tightness) |
চিকিৎসা
- ঔষধ
| acyclovir | ampicillin |
| benzyl penicillin | cefotaxime |
| ceftazidime pentahydrate | ceftriaxone |
| chloramphenicol | ciprofloxacin |
| dexamethasone | doxycycline |
| ethambutol | frusemide |
| gentamicin | isoniazid |
| itraconazole | lorazepam |
| mannitol | meropenem trihydrate |
| moxifloxacin | phenobarbital sodium |
| phenytoin | rifampicin |
| streptomycin | vancomycin hydrochloride |
| amphotericin B liposomal | amphotericin B |
| trimethoprim + sulfamethoxazole | pyrazinamide |
চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত টেস্টগুলি করার পরামর্শ দিয়ে থাকেন:
| ব্লাড গ্লুকোজ, র্যান্ডম (Blood Glucose, Random) |
| ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, বি-ইউ-এন (Blood Urea Nitrogen, BUN) |
| ইলেক্ট্রোলাইটস, সেরাম (Electrolytes, serum) |
| কিডনী ফাংশন টেস্ট (Kidney function test) |
| লিভার ফাংশন টেস্ট (Liver function tests) |
| সি-বি-সি (কমপ্লিট ব্লাড কাউন্ট) (CBC, Complete Blood Count) |
| ব্লাড কালচার (Blood culture) |
| ইউরিন কালচার (Urine Culture) |
| লাম্বার পাংচার (এল-পি) (Lumber Puncture (LP)) |
| সিটি স্ক্যান অফ হেড (CT scan of head) |
| ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এম-আর-আই) (Magnetic resonance imaging (MRI)) |
| ভি-ডি-আর-এল কোয়ালিটেটিভ/কোয়ান্টিটেটিভ (VDRL qualitative/quantitative) |
| সি-এস-এফ এম/ই (CSF M/E) |
| সি-এস-এফ গ্রাম স্টেইন (CSF gram stain) |
| সি-এস-এফ এ-এফ-বি স্টেইন (CSF AFB stain) |
| সি-এস-এফ সি/এস (CSF c/s) |







0 comments:
Post a Comment