Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

রীষ্মের খরতাপে শিশুর স্বাস্থ্য সুরক্ষায়





গ্রীষ্মের খরতাপ, ঘাম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া শিশুদের স্বাস্থ্যের জন্যে হুমকি হয়ে দাঁড়ায় তাই সাবধানতা অবলম্বন করতে হবে বাবা-মাকেই গরম বাড়লে তাপমাত্রাজনিত সমস্যা বেড়ে যেতে পারে আবার অতিরিক্ত ঘামের কারণেও বাড়তে পারে ঠাণ্ডা-জ্বর এখানে শিশুদের গ্রীষ্মের নিরাপদ রাখতে কিছু টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা জেনে নিন এবং আপনার শিশুকে নিরাপদ রাখুন

. স্কুলে বা বাইরে বেড়াতে গেলে শিশুর ব্যাগে খাবার পানির বোতল দিয়ে দিন। সঙ্গে নিয়ে বেরুলে আপনার ব্যাগে রাখুন। ঘামের সঙ্গে খাবার পানি গ্রহণ জরুরি হয়ে পড়ে।

. এই মৌসুমে শিশুকে বেশি বেশি তাজা ফলের রস এবং লেবুপানি খাওয়ান। ডাবের পানিও খাওয়াবেন প্রচুর।

. হালকা রংয়ের পোশাক বেছে নিন শিশুর জন্যে। কারণ হালকা রং কম তাপ শোষণ করে। তা ছাড়া ঘামও দ্রুত বাষ্প হতে সহায়তা করে হালকা রংয়ের পোশাক।

. তার কোমল ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। দেখে নিবেন, তাতে এসপিএফ এর মাত্রা যেন বেশি থাকে। তবে ত্বকে মানিয়ে যায় এমন সানস্ক্রিন ব্যবহার করা ভালো।

. শিশুদের প্রিয় জাঙ্ক ফুড একদম খেতে দেবেন না। পিৎজা, পাস্তা বা বার্গারের পরিবর্তে ফলের রস এবং শরবত খাওয়ান।

. গ্রীষ্মের গরমে কিন্তু কিছু পোকা-মাকড়ের উৎপাতও বাড়ে। মশাও অত্যাচারও বৃদ্ধি পায়। এসবের আক্রমণ থেকে তাকে রক্ষায় কীটনাশক ব্যবহার করুন। তা ছাড়া দেহে ব্যবহার্য ইনসেক্ট রেপিলেন্ট ব্যবহার করতে পারেন।

. ভর দুপুরের রোদের তাপ থেকে শিশুকে অবশ্যই দূরে রাখুন। সময় তাদের বাইরে খেলতে দেবেন না। বাইরে অবস্থান করলে ছায়ায় বসুন। এই সময়ের খরতাপ দারুণ ক্ষতিকর।


 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ভিটামিন বিষয়ে ৭ তথ্য জেনে রাখুন..






মানুষের দেহ গঠন, রোগ-প্রতিরোধ ক্ষমতা অটুট রাখা সামগ্রীকভাবে সুস্থ দেহের জন্য ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় লেখায় থাকছে ভিটামিন বিষয়ে সাতটি তথ্য এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া

. ভিটামিন সুস্থ চোখের জন্য প্রয়োজনীয়। আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা, মজবুত হাড় দাঁতের জন্যও এটি প্রয়োজনীয়। ত্বকের জন্য এটি ভালো এবং ত্বকের নানা সমস্যা দূর করতে এটি কার্যকর।

. ভিটামিন সি দেহে আয়রন গ্রহণ করতে সহায়তা করে। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা গড়তে দেহকোষ সুস্থ রাখতে প্রয়োজনীয়।

. ভিটামিন ডি হাড়ের জন্য গুরুত্বপূর্ণ।

. ভিটামিন নিশ্চিত করে রক্তের পর্যাপ্ত লোহিত কণা।

. ভিটামিন বি আপনার বিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয়। এছাড়া আপনার মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা অটুট রাখতেও এটি প্রয়োজনীয়।

. ভিটামিনের অভাবে বহু স্বাস্থ্যগত সমস্যা হয়। যেমন ভিটামিন বি-এর অভাবে অ্যানেমিয়া হয, ভিটামিন সি-এর অভাবে দেহের প্রয়োজনীয় কোলাজেন উৎপন্ন হয় না, ভিটামিন ডি-এর অভাবে হাড়ের সমস্যা, উচ্চ রক্তচাপসহ নানা সমস্যা হয়।

. দেহের উপযুক্ত ভিটামিনের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। তার বদলে শাক, সবজি, ফল, দুধ, ডিম, সিম, ডাল অনুরূপ নানা পুষ্টিকর খাবার থেকেই ভিটামিন গ্রহণ করা উচিত।



 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS