বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম লিখছেন প্রথম আলোয়। ‘স্বপ্ন নিয়ে’তে প্রকাশিত হচ্ছে তাঁর কলাম
আমি নিশ্চিত আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে জীবনের কোনো না কোনো সময়ে আপনাদের অসম্ভব চাপের সম্মুখীন হতে হয়েছে। হয়তো এই মুহূর্তেই আপনাদের খুব কঠিন কোনো সময় যাচ্ছে।
অনেকে পরীক্ষার আগে দুশ্চিন্তা করে, অফিসে কোনো কাজ জমা দেওয়ার শেষ মুহূর্তে তাড়াহুড়োয় চিন্তিত হয়ে পড়ে। কিন্তু এসব ছাড়াও কখনো কখনো এমন হয়, এত বেশি হতাশ লাগে, নিজেকে এত তুচ্ছ মনে হয় যে সবকিছু ছেড়ে দিয়ে কেবল চোখ বুজে কোনোভাবে সময় পার করে দিতে ইচ্ছা করে। আমরা জানিও না এ ব্যাপারটি আমাদের কতটা ক্ষতি করে। যখন মনে হবে সারা পৃথিবীর সবাই বিরুদ্ধে দাঁড়িয়ে, কোনো কিছুই পরিকল্পনামতো চলছে না, তখন সবচেয়ে ভালো উপায় হলো এমন কিছু করা, যা স্বাভাবিকভাবেই আপনাকে একটু আনন্দ, একটু স্বস্তি দিতে পারে। সে জন্য বন্ধুদের সঙ্গে সময় কাটালে এবং ভালো লাগে এমন কোনো কাজ করলে তা আপনার মনকে হালকা করতে সহায়তা করবে।
যতক্ষণ পর্যন্ত আপনার মন হালকা না হচ্ছে, ততক্ষণ আপনি সমস্যার গোড়ায় পৌঁছাতে পারবেন না, যা কিনা দুশ্চিন্তার মূল কারণ। কোনো জটিল সমস্যার সমাধান খুঁজতে অস্থির হয়ে যাচ্ছেন, এমন সময় প্রিয় কেউ যদি এসে মনটা একটু ভালো করে দেয়, একটু হাসিঠাট্টা করে দুশ্চিন্তার ভারটা কমিয়ে দেয়, তাহলে যেন চট করে মাথা খুলে যায়! আর এমন কাজের জন্য বন্ধুর কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই আমি দেখেছি, দুশ্চিন্তা আমার বাবা-মায়ের ওপর কীভাবে জেঁকে বসত, তাঁদের পাগল করে তুলত। আমার নিজের কথাই বলি। গত দুই সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়গুলোর অন্যতম, ব্যক্তিগত ও পেশাগত—দুদিক থেকেই। আমি নিজেকে এমন এক অবস্থানে আবিষ্কার করি, যা আমার ব্যক্তিগত কিছু বিশ্বাস নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করে। আমি সারা পৃথিবীকে যা শেখানোর চেষ্টা করছি, তা পুনরায় আমার নিজের ওপর প্রয়োগ করতে হয়। হ্যাঁ, আমরা সবাই দুশ্চিন্তা করি। মাঝেমধ্যে চিন্তার বোঝা আমাদের অসহ্য মনে হয়। গত কয়েক সপ্তাহে আমারও ঠিক এমন অবস্থা হয়েছিল। আমার বন্ধুরাই আমাকে তখন সাহায্য করেছে তা কাটিয়ে উঠতে। যুক্তরাজ্য কিংবা বাংলাদেশ বা পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক না কেন, তারা আমার মুখে হাসি ফুটিয়ে তুলেছে। আমি সে জন্য তাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমার চোখ খুলে দিয়েছে। বন্ধুত্বের শক্তির ওপর আমার বিশ্বাস নতুনভাবে ফিরে এসেছে।
তাই আমি বন্ধু হয়ে আপনাদের সাহায্য পেতে চাই। আমার সঙ্গে একটি প্রজেক্টে কাজ করার জন্য আমি তিনজন অভিজ্ঞ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সহকর্মী খুঁজছি। এমন কেউ যারা আগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন কিংবা অনুষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আগ্রহীরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে (www.facebook.com/ sabirulislam123) জানাতে পারেন, কেন আপনি আমার টিমের একটি গুরুত্বপূর্ণ স্থান পাওয়ার উপযুক্ত। অনিবার্য কারণবশত ইন্সপায়ার ওয়ান মিলিয়নের সমাপনী অনুষ্ঠান কিছুদিনের জন্য পিছিয়ে দিতে হয়েছে। কিন্তু যখনই পরবর্তী তারিখ ঠিক করা হবে, তখনই তা জানিয়ে দেওয়া হবে৷

0 comments:
Post a Comment