Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

জলপাইয়ের উপকারিতা








শীতকাল জলপাইয়ের মৌসুম এবং যেহেতু শীতকাল আসছে, তাই বাজারে আসতে শুরু করেছে খুবই জনপ্রিয় ফল জলপাই। শুধু খেতেই সুস্বাদু নয়, নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। চলুন, দেখে নেয়া যাক জলপাইয়ের এমন ৫টি উপকারিতা।
হৃদযন্ত্রের উপকারিতা
যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্টএ্যটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী।
ওজন কমাতে
যখন জলপাইয়ের মোনো-স্যাচুরেটেড ফ্যাট অন্য খাবারে বিদ্যমান স্যাচুরেটেড ফ্যাটের বদলে গ্রহণ করা হয় তখন তা দেহের ভেতরের ফ্যাট সেলকে ভাঙতে সাহায্য করে, এবং জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাড প্রেশার কমাতে সহায়ক।
আয়রনের উৎস
জলপাই বিশেষ করে কালো জলপাই আয়রন-এর উৎস, আয়রন আমাদের দেহে রক্ত চলাচল করাতে সহায়তা করে, আর প্রাকৃতিক আয়রন-এর উৎসের জন্য জলপাই-ই সেরা।
অ্যালার্জি প্রতিরোধে
গবেষণায় দেখা গেছে, জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভুমিকা রাখে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে
জলপাইয়ে যে খাদ্যআঁশ আছে তা মানুষের দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে।






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment