সবাই কমবেশি জলপাই কিংবা জলপাইয়ের তেল খেয়ে থাকি। জলপাইয়ের রয়েছে বহুবিধ উপকারিতা। খাবার কিংবা ওষুধ দু’ভাবেই জলপাই খাওয়া যায়।
গবেষকরা জলপাইয়ের সাত ধরনের উপকারিতার কথা বলেছেন। জলপাইয়ের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। জলপাইয়ের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। এ কারণে হৃদরোগের ঝুঁকি কমে যায়। হৃদযন্ত্রের যত্নে কাজ করে জলপাই।
কালো জলপাই ভিটামিনের-ই এর ভালো উৎস, যা কিনা ফ্রি র্যাডিকেলকে ধ্বংস করে। ফলে শরীরের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন-ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়।
কালো জলপাইয়ের তেলে আছে ফ্যাটি এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের ভিটামিন-ই ত্বকে মসৃণতা আনে। চুলের গঠন আরও মজবুত করে। ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় যলপাই। অ্যাজমা ও বাত-ব্যথার হাত থেকে বাঁচায় জলপাই। হাড়ের ক্ষয়রোধ করে জলপাইয়ের তেল। নিয়মিত জলপাই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। কালো জলপাই আয়রনের ভালো উৎস। রক্তের লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে।
কিন্তু শরীরে আয়রনের অভাব হলে অক্সিজেনের অভাব দেখা দেয়। ফলে শরীর হয়ে পড়ে দুর্বল। আয়রন শরীরের অ্যানজাইমকে চাঙ্গা রাখে। জলপাইয়ে ভিটামিন-এ পাওয়া যায়। ভিটামিন-এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল, তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই।








0 comments:
Post a Comment