Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

পর্যাপ্ত পানি পান করুন.....




পানির অপর নাম জীবন—এ কথা সবাই জানি কিন্তু সুস্থ থাকতে সারাদিন পর্যাপ্ত পানি খেতে আমরা কতটুকুই বা নিয়ম মানি। বেশিরভাগ মানুষই পিপাসা লাগলেই কেবল পানি পান করে, এটি ঠিক নয়। সারা দিন আমরা যদি নিয়ম মেনে পানি পান করি তাহলে থাকতে পারি অনেক রোগের ঝুঁকি থেকে মুক্ত। পানি পানের ক্ষেত্রে নিয়ম হলো, শরীরের ওজন যত পাউন্ড, দৈনিক তার অর্ধেক আউন্স পানি পান করা উচিত। ধরা যাক, আপনার ওজন ১৫০ পাউন্ড, তাহলে আপনাকে দৈনিক ১৫০-এর অর্ধেক অর্থাত্ ৭৫ আউন্স পানি পান করতে হবে। এক গ্লাস পানি মানে ৮ আউন্স পানি। তাহলে ১৫০ পাউন্ড ওজনের ব্যক্তির দৈনিক সর্বনিম্ন ৮ থেকে ১০ গ্লাস পানি খেতে হবে। তাই আসুন, আজ থেকেই আমরা নিয়ম মেনে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করি ও পানি পানে অন্যকে উত্সাহিত করি এবং সুস্থ থাকি।



 বাড়িতে হাতের কাছে পানির বোতল রাখুন।

 কর্মক্ষেত্রে টেবিলে বা ডেস্কে একটি পানির বোতল চোখের সামনেই রাখুন।

 যারা সারাদিন ছুটোছুটির কাজ বা ভারি কাজ করেন তারা কাজের ফাঁকে নিয়ম মেনে একটু পরপর পানি পান করুন।

 প্রয়োজনে পানির সঙ্গে লেবু, চিনি, লবণ মিশিয়ে পান করুন।

 সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ৩-৪ গ্লাস পানি পান করুন।

 রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে অন্তত ১ গ্লাস পানি পান করুন।

 পানি পানের ক্ষেত্রে অবশ্যই তা বিশুদ্ধ কিনা নিশ্চিত হোন।

 নিয়ম মেনে দিনে-রাতে কমপক্ষে আড়াই-তিন লিটার পানি পান করুন।

 দৈহিক পরিশ্রম বেশি হলে পানিও বেশি করে পান করতে হবে। 




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment