Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

শীতে ত্বকের শুষ্কতা আর চুলকানি





শীত আসলেই শুষ্কতা আর ত্বকে চুলকানি বেশ পীড়াদায়ক হয়ে ওঠে। এই পরিবেশে রোদ পোহালে কিছুটা স্বস্তি বোধ হয়। ত্বকের শুষ্কতা আর চুলকাটি বেশ চিন্তার বিষয় হলেও এ জন্যে আপনার সব সময় সাবধান হয়ে থাকতে হবে না।  জেনে নিন, শীতে ত্বকের চুলকানিতে কি করণীয়। পরামর্শ দিয়েছেন ক্রিস কিলহাম। তিনি গোটা দুনিয়া চষে নানা প্রাকৃতিক উপাদান খুঁজে বের করেন।
প্রথমেই লুফা দিয়ে দেহে ঘষে-মেজে গোসল করার অভ্যাস করুন। এটি স্পঞ্জের মতো হলেও বেশ শক্তপোক্ত। শীতের শুষ্কতায় ত্বকের মৃত অংশগুলো একেবারে দূর করতে লুফার বিকল্প নেই। এ ছাড়া এটা দিয়ে ত্বকে ঘষলে রক্ত চলাচল আরো দ্রুত হবে। প্রতিদিন মাত্র দুই মিনিট লুফা দিয়ে দেহ ঘষলেই পরিষ্কার হয়ে যাবেন আপনি।
এবার এমন কোনো ভালোমানের বাথ লোশন ব্যবহার করুন তা ত্বকে ময়েশ্চার এনে দেয়। আমেরিকায় এ জন্য উইচ হ্যাজেল ব্যবহার করা হয়। এটি উত্তর আমেরিকার এক বিশেষ গাছের পাতা ও ছাল থেকে তৈরি হয়। এমন কোনো লোশন খুঁজে বের করুন যা ত্বকে প্রদাহের কারণ হয় না এবং যাতে অ্যালার্জি নেই। সাধারণত প্রসাধন বা ওষুধের দোকানে এসব প্রসাধন পাওয়া যেতে পারে।
ওমেগা-৩ ফ্যাটি এসিড এমন উপাদান যা শুধু হৃদযন্ত্রের নয়, ত্বকেরও ভালো করে। এই উপাদান সমৃদ্ধ খাবার খাবানে শীতে। এগুলো স্যামন, টুনা ছাড়া দেশি বিভিন্ন মাছে পাওয়া যায়। এই উপাদান হাড়, পেশির উপকারসহ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
গোসলের সময় পানিতে ল্যাভেন্ডার, ক্যামোমাইল তেলের কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। এসব তেল ত্বকের চুলকানি দূর করতে সহায়তা করে। এরপর গোসল শেষে প্রাকৃতিক ময়েশ্চারসমৃদ্ধ কোনো লোশন এবং ক্রিম ব্যবহার করুন।
এ ছাড়া শীতকাল দৌড়ানোসহ নানা ব্যায়ামের আদর্শ সময়। সকাল সকাল জিমে গিয়ে বা পার্কে গিয়ে ব্যায়াম করুন। এতে দেহ-মন ঝরঝরে থাকবে। সূত্র : ফক্স নিউজ - See more at: http://www.kalerkantho.com/online/lifestyle/2015/01/08/172898#sthash.WPJC56wF.dpuf



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment