Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

রূপে–গুণে অনন্য স্ট্রবেরি




স্ট্রবেরি
     
দূর দেশের এক ফল। মোহনীয় রূপ, রস ও স্বাদের জন্য স্ট্রবেরির চাহিদা তুঙ্গে। আর এখন তো এ দেশেই চাষ হয় ফলটির। দামও চলে এসেছে হাতের নাগালে। স্ট্রবেরি শুধু রূপে অনন্য নয়, তার মিষ্টি গন্ধও জগৎজোড়া। এই ফলটি সম্পর্কে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, ‘হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীদের ফলটি খাওয়ায় খানিকটা বিধিনিষেধ আছে। এ ছাড়া ছেলে-বুড়ো সবার জন্যই ফলটি খুব উপকারী। একদিকে রোগ প্রতিরোধ করে অন্যদিকে নিরাময়েও কাজ করে।’
এবার স্ট্রবেরির গুণগুলো জানা যাক।

 ত্বকের সুরক্ষায় স্ট্রবেরির জুড়ি নেই। ত্বকের আর্দ্রতা যেমন রক্ষা করে সেই সঙ্গে সৌন্দর্য বর্ধনেও অংশ নেয়। এ ছাড়া নিয়মিত খেলে ত্বকে সহজে বার্ধক্যের ছাপ পড়ে না।

 স্ট্রবেরিতে থাকা ফ্ল্যাভনয়েড ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে সহনীয় পর্যায় রাখে। তাই হৃৎস্বাস্থ্যও ভালো থাকে। এ ছাড়া স্ট্রবেরি রক্তনালিতে রক্তের প্রবাহকে সচল রাখে এবং অনাবশ্যক রক্ত জমাট বাঁধতে বাধা দেয় না।

 এতে আছে প্রচুর ডায়াটরি ফাইবার। হজমের জন্য ফলটি ভালো। কোষ্ঠকাঠিন্য সমস্যারও সমাধান করে। অন্যদিকে এই ডায়াটরি ফাইবার রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে।

 স্ট্রবেরি ওজন কমাতে সহায়ক। এতে ক্যালরির পরিমাণ থাকে খুবই কম। খেলে পেট ভরে থাকে কিন্তু শরীরে চর্বি জমে না। এই ফলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। তাই রোগ প্রতিরোধ করার অসাধারণ এক প্রাকৃতিক ক্ষমতা আছে স্ট্রবেরিতে। এ ছাড়া বিভিন্ন রকম সংক্রমণ থেকেও শরীরকে রক্ষা করতে পারে।

 মা এবং নবজাতকের জন্য উপকারী এই ফলটি। গর্ভের শিশুর মস্তিষ্ক গঠনে স্ট্রবেরির আছে বিশেষ ভূমিকা।

 যাঁদের চুল পড়ে যাওয়ার প্রবণতা বেশি, তাঁরা স্ট্রবেরি খেতে পারেন। স্ট্রবেরিতে থাকা ফলিক অ্যাসিড, ভিটামিন বি-৫ ও ভিটামিন বি-৬ সহ আরও কিছু উপাদান চুল পড়া প্রতিরোধ করে। খুশকি ও অন্য ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচায়।

 স্ট্রবেরিতে থাকা লুটেইন ও অন্যান্য উপাদান ক্যানসার কোষের বৃদ্ধিকে হ্রাস করে। ফলে কমে ক্যানসারের ঝুঁকি।

 ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, মিনারেলের মতো উপাদানগুলো হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতার জন্য খুব জরুরি। এই উপাদানগুলো আছে স্ট্রবেরিতে। বাড়ন্ত শিশুকে দিন স্ট্রবেরি, সেই সঙ্গে হাড়ের সুস্থতার জন্য আপনিও খান।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment