Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

কোমরব্যথা




গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমরব্যথার শুরু৷ তাই এই কোমরব্যথা এড়াতে পাল্টে ফেলতে হবে কিছু অভ্যাস: 

১. শক্ত ও সমান বিছানায় ঘুমাবেন, একটা মাঝারি পাতলা বালিশ ব্যবহার করবেন৷ ফোমের বিছানা, সোফা ইত্যাদিতে শোয়ার অভ্যাস ত্যাগ করুন৷ 

২. মেঝে থেকে কিছু তোলার সময় কোমর বাঁকিয়ে নয়, সোজা হয়ে বসে তুলবেন৷ 

৩. চেয়ারে বসার সময় ঘাড় ও পিঠ সোজা রেখে বসবেন৷ 

৪. টানা বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না৷ 

৫. ঝুঁকে কাজ করবেন না৷ কোনো ব্যথায় আক্রান্ত ব্যক্তিরা ভারী জিনিস, যেমন বেশি ওজনের থলি, হাঁড়ি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করবেন না৷

৬. পিঁড়িতে বসে কাজ যেমন মাছ কাটা, শাকসবজি কাটা ঠিক নয়৷ এগুলো দাঁড়িয়ে বা বসে টেবিল ব্যবহার করে করবেন৷ 

৭. সিঁড়িতে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠবেন ও নামবেন৷ 

৮. হাইহিল জুতা পরিহার করুন৷
 
৯. ওজন কমান৷ 

১০. ঘুম থেকে ওঠার সময় যেকোনো একদিকে কাত হয়ে উঠবেন৷ 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment