Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অভ্যাস




কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। কথাটি অনেক বড় একটি সত্যি কথা। কারণ স্বাস্থ্যের প্রভাব সরাসরি আমাদের মনের ওপর পরে থাকে। সমস্যা হলো, সব কিছু জেনেও আমরা আমাদের স্বাস্থ্যের সঠিক যত্ন করতে পারি না। নিজের অজান্তে কিংবা বুঝেও অনেকে ভুল কিছু অভ্যাস তৈরি করে ফেলি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের ঠেলে দেয় মৃত্যুর মুখে।


নখ কামড়ানো
নখ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। যাদের এই অভ্যাস রয়েছে তারা যে কোনো স্থানেই নখ কামড়াতে থাকেন। সমস্যা হলো সারদিন কতো জীবাণুযুক্ত স্থানেই না আপনি হাত দিয়েছেন, আপনার এই নখ কামড়ানোর অভ্যাসের কারণে জীবাণু সরাসরি মুখের থেকে পেটে চলে যায়। এটি অবশ্যই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।



রাতে না ঘুমানো
রাতে না ঘুমিয়ে জেগে বসে থাকা অনেকেরই প্রিয় বদঅভ্যাস। কিন্তু এর ফলে আপনি নিজের কতোটা মারাত্মক ক্ষতি করছেন তা একটু বয়স হলেই টের পেয়ে যাবেন। রাতে না ঘুমানোর কারণে দেহের ইমিউন সিস্টেম একেবারে নষ্ট হয়ে যায়। যার কারণে দেহে খুব সহজে বাসা বাঁধে মারাত্মক সব রোগ। তাই রাতের বেলা ৬-৮ ঘণ্টার ঘুম কখনোই ভুলে যাওয়া চলবে না।








সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখা
ইদানীং ইয়াং জেনারেশন রাস্তাঘাটে চলতে গেলেই কানে হেডফোন লাগিয়ে ঘুরে বেড়ান। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে করে কম বয়সে শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মতো সমস্যায় পড়তে দেখা যায় অনেককেই। এছাড়াও হতে পারে কানের নানা ইনফেকশনের সমস্যা।
 

নাক খোঁচানো
খুব সাধারণ এই কাজটি আমরা অনেকেই যখন তখন যেখানে সেখানে করে থাকি। একটু অবসর পেলেই নাক খোঁচাতে বসে যান এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু এই কাজটির ফলে আপনি নিজের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছেন। নাকের সাথে আমাদের মুখ, চোখ এবং মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। যেখানে সেখানে নাক খোঁচানোর ফলে আপনার হাতের মাধ্যমেই এইসকল অঙ্গে প্রবেশ করছে জীবাণু। সুতরাং সাবধান।



ভারী ব্যাগ বহন করা
প্রতিদিন অফিসের মানুষজন কিংবা স্কুল কলেজে যাওয়ার সময় বাচ্চারাও অনেক ভারী ব্যাগ বহন করে থাকে। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রয়োজনের অধিক জিনিসের কারণে প্রতিদিন ভারী ব্যাগ বহন কাঁধ ও মেরুদণ্ডের হাড়ের স্থায়ী ক্ষতি করে ফেলে।



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment