শিশুর খাওয়া নিয়ে মায়েদের নানা রকম টাল
বাহানা সহ্য করতে হয়। মায়েদের দিক থেকে প্রায় প্রতিটি বাচ্চার বেলায় ঠিকমতো
না খাওয়ার অভিযোগ থাকে। অনেক বাচ্চা সকালে নাস্তা না করেই স্কুলে চলে যায়।
এমন বাচ্চাদের টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলে
সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ করা হয়েছে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের সেইন্ট জর্জের
চিকিৎসক ও গবেষক অ্যাঞ্জেল ডোনিন তার সহ-গবেষকদের সঙ্গে করা গবেষণায় এই
তথ্যের সত্যতা পেয়েছেন। গবেষণার জন্য যুক্তরাজ্যের ৯ থেকে ১০ বছর বয়সী
চার হাজার শিশুকে বেছে নেয়া হয়। গবেষকরা দেখেছেন, যেসব শিশু নিয়মিত নাস্তা
বাদ দেয় তাদের বেলায় নির্দিষ্ট সময় উপবাসের পর দেহে ইনসুলিনের পরিমাণ ২৬
শতাংশ বেড়ে গেছে। যারা নিয়মিত প্রাতরাশ খায় তাদের সঙ্গে এ সব শিশুর
রক্তের নমুনা তুলনা করা হয়েছে।
এর আগে এক গবেষণায় দেখা গেছে, প্রাতরাশ
ভালোভাবে না খেয়ে লেখাপড়ায় মন দেয়া বা ক্লাসে ভালো করা শিশুর জন্য
কষ্টকর হতে পারে। কিন্তু এবারের গবেষণায় দেখা গেল, ভালোভাবে নাস্তা না
খেলে তা শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য হুমকি ডেকে আনতে পারে, যা টাইপ-টু
ডায়াবেটিসের পূর্বভাস দেয়।








0 comments:
Post a Comment