Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

এক গ্লাস লেবু পানি, এত্তোগুলো উপকারীতা!





লেবু, সাধারণত আমরা খাবারের স্বাধ বাড়াতে এবং গরমের দিনে সরবত তৈরী করতে ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি এর উপকারীতে কত? লেবুর গুনাগুন প্রচুর, বিশেষ করে এর ভিটামিন সি এবং খনিজ উপাদান সমূহ আমাদের প্রচুর উপকার করে। হৃদযন্ত্রের ধড়ফড়ানি কমানো থেকে ফুসফুসকে ঠিক ভাবে কাজ করতে পর্যন্ত সাহায্য করে লেবু। তবে আজকে আমরা সংক্ষেপে এক গ্লাস লেবু পানির উপকারীতা দেখবো। হয়ত অন্য কোন লেখায় লেবুর আরও উপকারীতা নিয়ে লিখবো।

এক গ্লাস লেবু পানির উপকারীতাঃ
১. দেহের ওজন নিয়ে কে না ভয় পায়? প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে একটি লেবু, আর একটু মধু, ব্যাস, এটা প্রতিদিন পান করলেই আপনার ওজন কমতে থাকবে দ্রুত।

২. প্রতিদিন একগ্লাস লেবুর সরবত মানে আপনি ক্যান্সার থেকে অনেক দূরে।

৩. গ্যাস্ট্রিক সমস্যা? একগ্লাস লেবুর পানি পান করুন; পানি কুসুম গরম করে নিবেন। তারপর দেখুন ফলাফল।

৪. পিত্ত্বথলিতে পাথর জমবার ভয়? প্রতিদিন সকালে একগ্লাস লেবু পানি পান করতে থাকুন, এবং ভয় মুক্ত থাকুন।

৫. সামনে তো গরম আসছে। এক গ্লাস লেবু পানি আর একটু চিনি নিয়ে পান করে দেখলেই বুঝবেন, ক্লান্তি কোথা থেকে কোথায় পালায়!

৬. ঘন ঘন কৃমির আক্রমনে ক্লান্ত? প্রতিদিন একগ্লাস লেবু পানি পান করুন, আর কৃমির সাথে যুদ্ধ জয় করুন!

৭. লিভার ইনফেকশন থেকে দূরে থাকতে চাইলেও সেই একই পথ্য।

৮. দেহের গিরায় গিরায় ব্যাথা? মলম লাগবে না, প্রতিদিন একগ্লাস করে লেবু পানি পান করুন।

৯. হজমশক্তি কম? লেবু পানি আছে না? পান করুন, আর হজমশক্তি বৃদ্ধি করুন।

১০. হালকা ঠান্ডা লাগা, গলা ব্যাথা, টনসিল আর শ্বাসযন্ত্রের ইনফেকশন, সেই লেবু পানিই উপকারী।

১১. এত সময় নিশ্চই প্রতিদিন লেবু পানি পান করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

১২. শুধু কি রোগ প্রতিরোধ ক্ষমতা? সাথে সাথে ব্লাড প্রেসারও কমবে।

১৩. যারা মসৃণ ত্বকের অধীকারীণী হতে চান, লেবু পানিকে প্রতিদিনের মেন্যুতে রাখতে ভুলবেন না।

১৪. গর্ভবতী? লেবু পানি পান করতে ভুলবেন না; আপনার দেহের ক্ষতিকর ভাইরাস ধ্বংস ছাড়াও হাড়ের টিস্যু মজবুত করবে, নবজাতক থাকবে রোগ মুক্ত।

১৫. এবার পান নয়, কোথাও পুড়ে গেলে সেখানে লেবুর রসের সাথে একটু পানি মিশিয়ে লাগালে দ্রুত ক্ষত সেরে উঠবে।
আশাকরি এত সময়ে বুঝে গেছেন যে প্রতিদিন মাত্র এক গ্লাস লেবু পানি পান করা কত সুফল বয়ে আনতে পারে। তাই, আজকে থেকেই শুরু করুন লেবু পানি পান করা। আপনার জীবন আনন্দময় হোক এবং সুস্বাস্থ্যে ভরে উঠুক।
















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment