Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

প্রশ্ন






প্রশ্ন: নবজাতকের জন্ডিস হলে কি বুকের দুধ খাওয়ানো যাবে ?
উত্তর: নবজাতক বা শিশুদের জন্ডিস অনেক কারণেই হতে পারে। সে ক্ষেত্রে সঠিক চিকিৎসা প্রয়োজন। কিন্তু কোনো অবস্থায়ই শিশুকে মায়ের দুধ খাওয়ানো থেকে বন্ধ রাখা যাবে না। শিশুকে নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। কারণ, নবজাতকের ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক জন্ডিসের মূল চিকিৎসাই হচ্ছে শিশুকে নিয়মিত ও পর্যাপ্ত বুকের দুধ খাওয়ানো।
ডা. মাহবুবুল আলম
ঢাকা শিশু হাসপাতাল


প্রশ্ন: ট্রান্সফ্যাট কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ?
উত্তর: ভোজ্য তেলকে যখন বিশেষ রাসায়নিক উপায়ে জমাট করা হয়, তখন এটি ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়। এটি রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বাড়ায় বলে প্রমাণিত হয়েছে। মার্জারিন, কেক, পেস্ট্রি ও বেকারির খাবারে এই উপায়ে ট্রান্সফ্যাট ব্যবহৃত হয়। এটি রক্তে চর্বির পরিমাণ বাড়ায় এবং হৃদ্রোগ, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদির ঝুঁকি বাড়ায়। তাই ট্রান্সফ্যাট বেশি খাওয়া যাবে না।
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়




প্রশ্ন: দাঁত পুরোপুরি ওঠার আগেই শিশুদের দাঁত ও মাড়ি কীভাবে পরিষ্কার করা উচিত?
উত্তর: দাঁত উঠছে—এমন শিশুর দাঁত ও মাড়ি নিয়মিত পরিষ্কার করতে হবে। এ জন্য একটি নরম ফ্লানেল বা পরিষ্কার তুলো ব্যবহার করতে পারেন। এই সময় শিশুরা যেকোনো কিছু ধরে কামড়াতে চায়। তাই তার হাত ও আশপাশের খেলনা দ্রব্যও সব সময় পরিষ্কার রাখতে হবে।
অধ্যাপক অরূপ রতন চৌধুরী
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল



প্রশ্ন: জন্ডিস হলে কি হলুদ খাওয়া নিষেধ ?
উত্তর: বেশির ভাগ জন্ডিস পানিবাহিত এবং ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। তাই রোগীর চোখ ও প্রস্রাবের হলুদ হয়ে যাওয়ার কারণ রক্তে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি। এর সঙ্গে খাবারের মসলা বা হলুদের কোনো সম্পর্ক নেই। জন্ডিস হলে সবকিছুই খাওয়া যাবে। তবে যকৃৎকে বিশ্রাম দেওয়ার জন্য কম তেল-মসলাযুক্ত ও সহজপাচ্য খাবার খাওয়াই ভালো।
আ ফ ম হেলাল উদ্দিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল


প্রশ্ন: গরমের দিনে ডাবের পানি বারবার পান করা যাবে কি ?
উত্তর: ডাবের পানিতে প্রয়োজনীয় লবণ ও খনিজ উপাদান রয়েছে। গরমের দিনে আমরা ঘামের মাধ্যমে অনেক লবণ ও পানি হারাই। তাই ডাবের পানি পান করে সেই ঘাটতি পূরণ করা যায়। তবে যাদের কিডনি রোগ আছে এবং পটাশিয়াম কম খেতে বলা হয়, তাদের ডাবের পানি বর্জন করা উচিত। কারণ, ডাবের পানিতে পটাশিয়াম বেশি।
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
ডিন, মেডিসিন ইউনিট, বিএসএমএমইউ।


প্রশ্ন: আখের রস কি জন্ডিসের ঝুঁকি কমায়?
উত্তর: এই সময়ে পথের ধারে অস্বাস্থ্যকর উপায়ে যন্ত্রের সাহায্যে আখের রস বিক্রি হয়ে থাকে। জন্ডিস প্রতিরোধ করে—এমন ধারণা নিয়ে অনেকে এই আখের রস পান করে থাকেন। আসলে সাধারণ জন্ডিস মূলত দূষিত পানি ও খাবার থেকে ছড়ায়। আখের রস খেয়ে এটা প্রতিরোধ করা যায় না। বরং রাস্তার পাশে অস্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি আখের রস নিজেই জন্ডিসের কারণ হতে পারে।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।











  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment