Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

পেটের সমস্যা....3




অনেক সময় আমাদের পেটে বিভিন্ন সমস্যা হতে পারে এবং সমস্যা গুলো বিষণ বিরক্তিকর এবং কষ্টদায়ক। পেটের রোগ গুলোর মধ্যে আইবিএস বিশেষ একটি। যার ফলে ঠিকমত পায়খানা হয়না কিংবা বেশি বেশি পেট খারাপ  হয়। এই সমস্যার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা আমাদের এই লেখাটি অনুসরণ করতে পারেন।
আইবিএস রোগের লক্ষণঃ

> পেটের মধ্যে সারাদিন বুদবুদ আওয়াজ হতে থাকে। মনে হয় পেটের মধ্যে গ্যাস ভরে আছে।

> কখনো পাতলা পায়খানা, কখনো কষা পায়খানা (কনস্টিপেশন) হয়।

> ঘুমের মধ্যে সাধারণত কখনো কখনো পায়খানার বেগ হয়।

> যাদের কষা পায়খানার প্রবণতা বেশি তারা পেটে ব্যথা নিয়ে টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও অতৃপ্তি নিয়ে টয়লেট থেকে বের হতে হয়।

> যাদের সব সময় পাতলা পায়খানা হয় তাদের ক্ষেত্রে প্রথমে পেটে ব্যথা হয় এবং পরে পাতলা পায়খানা হওয়ার পর তা কমে আসে। ঘন ঘন বাথরুমে যেতে হয় এবং প্রতিবার খুব অল্প পরিমাণে পায়খানা হয়।

> পায়খানার সময় প্রচুর পরিমাণে আম বা মিউকাস যায়। আম যায় বলে অনেকে অজ্ঞতাবশত একে আমাশয় বলে।
চিকিৎসা:

> রোগীকে প্রেষণা দিয়ে তার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে।

> যদি পাতলা পায়খানা বেশি হয়, তাহলে তাকে প্রচুর পরিমাণে শাকসবজি বা ফাইবার জাতীয় খাবার খুব কম খেতে হবে।

> ডায়ারিয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ খেতে হবে(যেমনঃ লোপেরামাইড, কোডেইন ফসফেট, কোলেস্টাইরামিন ইত্যাদি)।

> যদি কষা পায়খানা হয়। তাহলে তাকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে।কাজ না হলে ইসবগুলের ভুষি খাওয়ানো যেতে পারে।

> তলপেতে বুদ বুদ শব্দ কমাতে মেবেভারিন গ্রুপের ওষুধ খাওয়া যেতে পারে।
যদি এইসব সমাধানের মধ্য দিয়ে কোন পরিবর্তন না হয়।তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment