অনেক সময় আমোরা লক্ষ্য করি, আমাদের মুখ দিয়ে কথার সাথে সাথে ভীষণ দূর গন্ধ বের হচ্ছে। বড্ড বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে । জেনে নেওয়া যাক, কেন মুখে দুর্গন্ধ হয়। কারণটা জানলে প্রতিরোধ সহজ হয়ে যাবে।
মুখের দুর্গন্ধের কারণঃ
-খুব ভালো করে ব্রাশ করা না হলে মুখে গন্ধ হয়
-যাদের বেশি গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের মুখে গন্ধ হওয়ার প্রবণতা বেশি।
-মুখ অত্যধিক শুকনো থাকলে অর্থাৎ মুখে লালা কমে গেলে দুর্গন্ধ হয়।
-মুখে কোনো রোগ, গলার প্রদাহ, দীর্ঘমেয়াদি সাইনোসাইটিস, ব্রংকাইটিস, ডায়াবেটিসের কারণেও দুর্গন্ধ হতে পারে।
দুর্গন্ধ থেকে বাঁচার উপায়ঃ
-মুখ শুকিয়ে গেলে একটু লেবু খেয়ে নিন
-প্রতি দেড় থেকে দুই মাস অন্তর দাঁত মাজার ব্রাশটি পাল্টে ফেলুন।
-ফ্লোরাইডযুক্ত পেস্ট দিয়ে খুব ভালো করে দাঁত ব্রাশ করুন প্রতিবার খাওয়ার পর।
-দাঁত ব্রাশের পর জিহ্বাও ভালোমতো পরিষ্কার করুন।
-বছরে অন্তত একবার দন্ত চিকিৎসকের মাধ্যমে মুখ ও দাঁত পরীক্ষা করুন।
-নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করা যায়।
-এলাচ, লবঙ্গ ইত্যাদি চিবুলে দুর্গন্ধ দূর হয়।
-সবুজ চা মুখের দুর্গন্ধ দূর করে।







0 comments:
Post a Comment