পৃথিবীতে নানা জাতির নানা খাবার। নানা খাদ্যাভ্যাস। নিজের প্রয়োজনীয় থেকে শুরু করে পছন্দনীয় নানা খাবার থাকে তাদের প্রতিদিনকার আয়োজনে।
তবে যতই সুস্বাদু হোক না কেনো, কিছু খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে যেতে হবে নিজ স্বার্থে। না হয় আপনার শরীরের হেডকোয়র্টার অর্থাৎ মস্তিষ্কে হতে পারে নানা সমস্যা।
গরুর মাংস, খাশির মাংস...
‘রেড মিট’ অনেকের প্রতিদিনের খাবারে পরিণত হয়েছে। তবে বিশেষ এসব মাংস প্রতিদিন তো নয়ই, সপ্তাহে চার বারের বেশি না খাওয়াই উত্তম। গবেষকদের দাবি ‘রেড মিট’ সপ্তাহে চারবারের বেশি খেলে আলৎসহাইমার ঝুঁকি বাড়ে।
মাখনও খান পরিমিত
মাখন বা (বিভিন্ন প্রাণীর চর্বি থেকে তৈরি) মার্জারিন দিনে এক বা দুই চামচ খাওয়া যেতে পারে। তবে এর বেশি হলেই বিপদ। গবেষকরা বলছেন, মাখন বা মাখনজাতীয় খাবার না খেয়ে খাদ্য তালিকায় অলিভ অয়েল যোগ করা সবচেয়ে নিরাপদ।
বেশি পনিরও ক্ষতিকর
পনির খুব সুস্বাদু। তবে মস্তিষ্কের জটিল রোগ আলৎসহাইমার থেকে দূরে থাকতে চাইলে সপ্তাহে মাত্র একবার পনির খেতে হবে।
তেলে ভাজা এবং ফাস্টফুড
তেলে ভাজা খাবার এমনিতেই নানা রোগের কারণ। ফাস্টফুডও তাই। আলৎসহাইমার-এর ঝুঁকি আছে এমন লোকদের এসব থেকে নিরাপদ দূরত্বে থাকাটাই বাঞ্ছনীয়। না হলেই বিপদ!
পেস্ট্রি এবং অন্যান্য মিষ্টি খাবার
মিষ্টি জাতীয় খাবার বেশি খেলেও স্বাস্থ্যের ক্ষতি। ডায়াবেটিসের রোগীদের জন্য তো মিষ্টি এক অর্থে ‘হারাম’, অন্যদেরও উচিত মিষ্টি কম খেয়ে মস্তিষ্কটাকে নিরাপদ রাখা। বেশি মিষ্টি খাচ্ছেন? তাহলে আলৎসহাইমারের সঙ্গে কিন্তু আপনার দূরত্ব কমছে!







0 comments:
Post a Comment