Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

যেসব বদঅভ্যাস বাদ দিলে পেটের সমস্যা থেকে মুক্তি




পেটের গণ্ডগোলের বিষয়টি কোনো অতিপাকৃত বিষয় নয়। আমাদের নানা বদঅভ্যাসের কারণেই হজমে গণ্ডগোল হয়। এ বদঅভ্যাসগুলো দূর করতে পারলে পেটের সমস্যা দূর করা সম্ভব।

আসুন জেনে নেই যেসব কারন আপনার পেটের সমস্যার জন্য দায়ী।

১.আপনি পানি কম পান করেন
অনেকেই এক গ্লাস পানি পান করে আত্মতৃপ্তিতে ভুগে থাকেন। কিন্তু প্রত্যেকের দিনে আট থেকে ১০ গ্লাসের বেশি পানি পান করা উচিত। পানি কম খেলে আপনার পেটের সমস্যা কখনোই পিছু ছাড়বে না।

২.কোমল পানীয়তে আসক্ত আপনি
সোডা বা কোমল পানীয় পান করা মানে আপনার পাকস্থলিতে বহু রাসায়নিক পদার্থ প্রবেশ করানো। যদি সাধারণ সোডা পান করেন, তাহলে এ রাসায়নিকগুলোর সঙ্গে পাকস্থলিতে ধারণ করলেন কিছু চিনি। আর এ কারনে আপনার পেটে হতে পারে মারাত্মক সমস্যা। তবে ভালো খবর হলো, কোমল পানীয় নামে এ সোডা আপনার পানের তালিকা থেকে বাদ দিলেই আপনার শরীরের দ্রুত উন্নতি হবে।

৩. আপনি নিয়মিত খাবার খাচ্ছেন না
প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। আপনি যদি তার মধ্যে কোনো একটি বাদ দিয়ে যান তাহলে তা আপনার হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। নিয়মিতভাবে খাবারে অনিয়ম করলে তার ফলে আপনার দেহে বাসা বাধতে পারে নানা রোগ।

৪. আপনি নিজেকে ঘুম বঞ্চিত করেন
আপনি কি জানেন, ঘুম থেকে নিজের শরীরকে বঞ্চিত করা মানে শরীরের নানাবিধ ক্ষতি করা। সুস্থ দেহের জন্য ঘুমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে পারলে আপনার ঘুমের সমস্যা যেমন দূর হবে তেমন দূরে চলে যাবে হজমের গণ্ডগোল।

৫. অতিরিক্ত চর্বিসমৃদ্ধ খাবার গ্রহণ
খাবারে চর্বি বেশি থাকলে তা হজম করতে বেগ পেতে হয় শরীরের। আর চর্বিসমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে হজমের কথা চিন্তা করলেও চর্বিসমৃদ্ধ খাবার বাদ দেওয়া উচিত।

৬. আপনি প্যাকেটজাত খাবার খান
আপনি কি তাজা খাবারের বদলে প্যাকেট করা প্রসেসড খাবার খান? যেসব খাবার প্যাকেট করা থাকে এবং তাদের উপাদানগুলো সম্বন্ধে আপনি পরিচিত নন, সেসব খাবার এড়িয়ে যাওয়াই ভালো। এতে আপনার পেটে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার স্বাস্থ্য ও হজমের জন্য তাজা খাবারই সবচেয়ে উপকারি।



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment