Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

নবজাতক কি সুস্থ ও নীরোগ?



পরিবারের সবাইকে আনন্দের বন্যায় ভাসিয়ে আগমন ঘটে একটি শিশুর। ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে প্রথম যে প্রশ্নটা সবাইকে তাড়া করে—নবজাতক কি সুস্থ স্বাভাবিক হয়েছে? একটি শিশুর জন্মের পর পরই কিছু পর্যবেক্ষণ করে তা বোঝা যেতে পারে। যেমন: স্বাভাবিকভাবে গর্ভকাল ৩৭ থেকে ৪২ সপ্তাহ পার করেই একটি সুস্থ শিশু জন্ম নেয়। জন্মের সময় তার স্বাভাবিক ওজন আড়াই থেকে চার কেজি হওয়ার কথা। শ্বাসপ্রশ্বাস ক্রিয়া থাকে স্বতঃস্ফূর্ত, ছন্দময় এবং মিনিটে ৩০ থেকে ৬০ বার—এই হারে চলতে থাকে। হৃৎস্পন্দন প্রতি মিনিটে ১০০ থেকে ১৬০ বার। মাথার বেড় (ওএফসি) প্রায় ৩৫ সেমি এবং অবশ্যই কোনো প্রকার জন্মগত দৈহিক ত্রুটি বা বিকৃতি নেই। এর বাইরেও কিছু বৈশিষ্ট্য দেখা হয়। একটি সুস্থ নবজাতক জন্মের পরবর্তী মুহূর্ত থেকে স্তন্য পান করতে পারে। বেশির ভাগ নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রস্রাব করে থাকে। তবে কেউ কেউ ৪৮ ঘণ্টার মধ্যে প্রথম প্রস্রাব করে—এতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অধিকাংশ শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে প্রথম পায়খানা (মিকোনিয়াম-কালো সবুজ রঙের) করে থাকে। তারা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা সময় ঘুমিয়ে কাটায়।
শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment