Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

দ্রুত ক্ষত সারাতে নতুন চিকিৎসা




শরীরে সাধারণ কাটাছেঁড়া এবং পোড়া থেকে কম সময়ের মধ্যে সেরে ওঠার নতুন চিকিৎসাপদ্ধতির খোঁজ পেয়েছেন একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ইয়াশিবা বিশ্ববিদ্যালয়ের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গবেষকেরা এই নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। গবেষকেরা বলছেন, ক্ষত সারাতে সহায়তার জন্য একধরনের জৈব রাসায়নিক পদার্থ দেহকোষে উৎপন্ন হয় এবং তা ক্ষতস্থানে পৌঁছায়। এই জৈব রাসায়নিক পদার্থ ক্ষতস্থানে দ্রুত পৌঁছালে ক্ষত কম সময়ে ভালো হয়। এ ক্ষেত্রে গবেষকদের প্রস্তুতকৃত ওষুধ প্রয়োগে ওই জৈব রাসায়নিক পদার্থটি ক্ষতস্থানে খুব দ্রুত পৌঁছায়। এর ফলে ক্ষত সেরে ওঠার সময় অর্ধেকে নেমে আসতে পারে বলে জানান গবেষকেরা। খালিজ টাইমস।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment