সাধারণত আমরা বলি লাল চালের ভাতই ভালো। আবার কেউ কেউ সাদা চাল পছন্দ করেন। তাহলে কোনটা ভালো? আসুন, এ দুই ধরনের চালের ভালো-মন্দ বিবেচনা করে দেখি।
১. লাল চালের বড় সুবিধা হলো এতে আঁশ বেশি থাকে। আর খাদ্যে বেশি আঁশ স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কোলেস্টেরল কমে। ক্যানসার সৃষ্টিকারী উপাদানগুলোকে অন্ত্রের কোষের সংস্পর্শে বেশিক্ষণ থাকতে বাধা দেয়।
২. লাল চাল সেলেনিয়ামের ভালো উত্স। এই খনিজ দ্রব্যের সামান্য পরিমাণও অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমায়।
৩. লাল চালে ভিটামিন বি-১, বি-৩, বি-৬ এবং ম্যাঙ্গানিজ, ফসফরাস প্রভৃতি খনিজ পদার্থ বেশি মাত্রায় থাকে। শরীরের জন্য এগুলো খুব দরকার।
৪. লাল চাল পরিশোধন করে সাদা চাল তৈরির প্রক্রিয়ায় চালের এসব উপাদান অনেকাংশে নষ্ট হয়ে যায়। আঁশও কমে যায়। এসব বিবেচনায় লাল চাল নিঃসন্দেহে ভালো।







0 comments:
Post a Comment