সম্পর্কের শুরুতে দু’জনের মধ্যে যতটা ভালোবাসা কাজ করে। একে অপরের প্রতি যতটা আকর্ষণ থাকে। একটা সময় তা যেন হারিয়ে যায়। তখন আপনার কাছে মনে হয় আপনার প্রিয় মানুষটি আপনাকে এড়িয়ে চলছে।
আগে সে আপনাকে যতটা গুরুত্ব দিতো, এখন আর দেয় না। মনে হয় দু’জনের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে।
সম্পর্কের একটা ধাপে এসে এমন মনে হতেই পারে যে আপনার সঙ্গী আপনাকে এড়িয়ে চলা শুরু করছেন। আর স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতিতে আপনার মনে প্রশ্ন জাগবে যে কেন এড়িয়ে চলছেন আপনার সঙ্গী আপনাকে। যে ১০টি কারণে আপনার সঙ্গী আপনাকে এড়িয়ে চলতে পারে-
• আপনি তাকে কখনোই বোঝেন না। তিনি যতবারই আপনার কাছে নিজেকে প্রকাশ করেন, আপনি ততবারই থাকে ভুল বোঝেন। আর এ থেকেই আপনাকে এড়িয়ে চলা।
• ভালোবাসা প্রকাশের ধরণটাও এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। আপনি ভালোবাসা প্রকাশ করতে পারলেও আপনার সঙ্গী হয়তো পারেন না। আর তাই আপনার কাছে মনে হয় আপনার সঙ্গী আপনাকে এড়িয়ে চলেন।
• আপনার সঙ্গী আপনার প্রতি ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছে। প্রেমের প্রথম দিকে আপনার প্রতি তার যতটুকু আগ্রহ ছিলো এখন আর ততটুকু নেই।
• আপনার সঙ্গী হয়তো আপনার সাথে প্রতারণা করছে। অন্য কোনো একটি সম্পর্কে জড়ানোর কারণে আপনাকে এড়িয়ে চলছেন আপনার সঙ্গী।
• আপনাদের সম্পর্কটা তার কাছে একঘেয়ে হয়ে গিয়েছে। তিনি আগের মত আগ্রহ পাচ্ছেন না।
• আপনার কাছে থাকা তার অনেক প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে। যে কারণে তিনি সম্পর্কের প্রতি হতাশ হয়ে গেছেন।
• সম্পর্কের দূরত্ব সৃষ্টির ক্ষেত্রে ব্যস্ততা একটি বড় কারণ হতে পারে। আপনার সঙ্গী হয়তো নিজের ক্যারিয়ার বা পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর তাই আপনাকে আগের মত সময় দিতে পারছেন না।
• ভালোবাসার অসমতার কারণেও আপনার সঙ্গী আপনাকে এড়িয়ে চলতে পারে।
• আপনার সাথে তার সম্পর্কের পেছনে হয়তো কোনো উদ্দেশ্য ছিলো। তার উদ্দেশ্য সফল হয়ে গেলে অথবা উদ্দেশ্য সফল করা সম্ভব না হলে আপনাকে এড়িয়ে চলতে পারে আপনার সঙ্গী।







0 comments:
Post a Comment