বাঙালি পরিবারে বলা হয় পরিবারের বড় ছেলে/মেয়ে বেশি দায়িত্ববান হয় এবং ছোটরা হয় চঞ্চল। শুধু বাংলাদেশই নয় পৃথিবীর বিভিন্ন দেশে পরিবারের বড়-ছোট সন্তানের আচরণ কেমন হবে সেটা আগে থেকেই ধারণা করে নেওয়া হয়। বিজ্ঞানীরা এবার এই ধারনাটি নিয়ে গবেষণা করলেন। দেখা যায়, পরিবারের বড় ছেলে/মেয়ে বেশি বিচক্ষণ হয়, আবার ছোট ছেলে-মেয়েরা পড়াশোনায় ভালো এবং চঞ্চল প্রকৃতির হয়।
জন্মের ক্রম আগে পরে হওয়া অর্থাৎ বড় ভাইবোনের সাথে ছোট ভাইবোনের আচরনের পার্থক্য নিয়ে একটি গবেষণা করা হয়। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের অ্যাডেলফি ইউনিভার্সিটিতে এই গবেষণা করা হয় যার দায়িত্বে ছিলেন ডক্টরাল ক্যান্ডিডেট টিফানি এল ফ্র্যাঙ্ক। বড় বা ছোট সন্তানদের নিয়ে বিভিন্ন প্রচলিত ধারনার সত্যতা যাচাই করা হয় এই গবেষণায়। কিছু ধারনার ভিত্তি পাওয়া যায় যেমন পরিবারের বড় সন্তান সাধারন বিভিন্ন কাজে বেশি সক্ষম হয়। কিন্তু অনেক ধারণা (যেমন বড় সন্তান বেশি বহির্মুখী স্বভাবের হয়) ভুল প্রমাণিত হয়। এছাড়াও দেখা যায়, যে সন্তান আগে জন্ম নিয়েছে তার সাথে পরে জন্ম নেওয়া সন্তানের কিছু অন্তর্নিহিত পার্থক্য থাকেই, পিতামাতার শত চেষ্টাতেও তা পরিবর্তন করা যায় না।
গবেষণার তথ্য
অতীতেও এ ধরণের গবেষণা হয়েছে এবং বিভিন্ন রকম পরিবারের শিশুদের ওপর দৃষ্টি দেওয়া হয়েছে। যেমন কিছু গবেষণা করা হয় আমেরিকার রাষ্ট্রপতিদের ওপরে, নোবেল পুরস্কারপ্রাপ্তদের ওপরে এমনকি NASA’র নভোচারীদের ওপরে। এসব মানুষ পরিবারের বড় সন্তান নাকি এদেরও বড় ভাই/বোন আছে সেটা দেখা হয়। অবাক ব্যাপার হলো, আসলেও এদের মাঝে বেশি ভাগ মানুষই পরিবারের বড় ছেলে অথবা মেয়ে। উদাহরণস্বরূপ, NASA’র প্রথম ২৩ জন নভোচারীর মাঝে ২১ জনই পরিবারের বড় সন্তান।
নতুন এই গবেষণায় ফ্র্যাঙ্ক হাই স্কুলে পড়া ৯০ জোড়া ভাইবোনকের ওপরে পরীক্ষা চালান। এদেরকে বলা হয় নিজেদের পড়াশোনার ফলাফল জমা দিতে এবং সেই সাথে বুদ্ধিমত্তা, কাজ এবং পড়াশোনার ক্ষেত্রে তারা নিজের ভাই/বোনের চাইতে তারা নিজেদেরকে বেশি সক্ষম মনে করে কিনা সে ব্যাপারেও তাদেরকে প্রশ্ন করা হয়।
গবেষণার ফলাফল হিসেবে দেখা যায়, বড় ভাইবোনেরা পড়াশোনায় মোটামুটি ভালো করে, গনিত এবং মৌখিক বিষয়ে তাদের দক্ষতা বেশি থাকে। আর পরে জন্ম নেওয়া সন্তানেরা সাধারণত ইংরেজি এবং গনিতে ভালো করে এবং তাদের সার্বিক ফলাফল তুলনামুলকভাবে ভালো হতে দেখা যায়।
দ্বিতীয় আরেকটি গবেষণায় একইভাবে হাই স্কুলের ৭৬ জোড়া ভাইবোনের ব্যক্তিত্বের ওপরে পরীক্ষা চালান হয়। বড় ভাইবোনের চাইতে ছোটদের বেশি বহির্মুখী, সামাজিক, আবেগপ্রবণ, দয়ালু এবং উদার হতে দেখা যায়। বড়দের মাঝে বেশি খুঁতখুঁতে হবার প্রবণতা দেখা যায়।
কারণ
- - পরিবারের বড় ছেলে/মেয়ে জীবনের কোনও না কোনও সময়ে একমাত্র সন্তান ছিল। সে সময়ে পিতামাতার মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল তারা। এ কারনেই তাদের বুদ্ধিমত্তা বেশি হতে দেখা যায়।
- - বড় ভাইবোনের থেকে ছোটরা পড়াশোনায় সাহায্য পায়। এ কারণে কিছু কঠিন বিষয় শিখতে তাদের কষ্ট কম হয়। এছাড়া বড় ভাই/বোনের সাথে পাল্লা দিয়ে পড়াশোনা করে বলেও তাদের ফল তুলনামূলকভাবে ভালো হতে দেখা যায়।
- - বড় ভাই/বোন জীবনের বিভিন্ন বাধা অতিক্রম করে এবং তা দেখে ছোট জনও নতুন নতুন অভিজ্ঞতা লাভ করার ব্যাপারে উৎসাহ পায়। এ কারণে ছোটরা বেশি বহির্মুখী হয়।







0 comments:
Post a Comment