বেশির ভাগ মানুষের ছোট বেলার স্মৃতি ভুলে যান। মনে করতে পারে না অনেক সুখ-দুঃখের, বেদনার স্মৃতি। কেন এমনটি হয় এটা জানার জন্য বিশেষজ্ঞগণ একাধিক গবেষণা করেছেন। বিশেষ করে তিন বছর বয়সের আগের প্রায় সব স্মৃতি ভুলে যান বড় হলে। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, ইনফেন্টাইল এ্যামনেশিয়া বা শিশুদের ছোট বেলার স্মৃতি ভুলে যাওয়ার ঘটনা শিশুদের মস্তিষ্ক কোষ দ্রুত বৃদ্ধির কারণে ঘটে থাকে। যে কারণে ছোট বেলার অনেক স্মৃতি মনে থাকে না।
কানাডিয়ান নিউরোসায়েন্স এসোসিয়েশনের সভায় এ গবেষণা তথ্যটি প্রকাশ করা হয়েছে। এব্যাপারে কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড: এরিক কান্ডেল মনে করেন মস্তিষ্কের হাইপো ক্যাম্পাস ছোট বেলায় ঘটে যাওয়া স্মৃতিগুলো ভুলে যাওয়ার জন্য ভূমিকা রাখে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ







0 comments:
Post a Comment