১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন’স ডে। পুরো বিশ্বের সকল মানুষের জন্য ভালোবাসা প্রকাশের অন্যতম একটি দিন। সকল ঝুট ঝামেলা ফেলে প্রিয় মানুষটির সাথে সময় কাটানোতে মেতে ওঠেন সবাই। বলতে গেলে ভালোবাসা জ্বরে ভোগেন তরুণরা। যদিও এই ভালোবাসা প্রকাশ সকলের জন্য, তারপরও প্রেমিক-প্রেমিকাদের জন্য এটা নিঃসন্দেহে একটি বিশেষ দিন।
এই বিশেষ দিনে সব নারীই চান তার ভালবাসার মানুষটির সামনে নিজেকে পৃথিবীর সব চাইতে সুন্দরী নারী হিসেবে উপস্থাপন করতে। কিন্তু কাজের চাপে সময় কই একটু সাজগোজের? তাহলে মনের সাধ কি মনেই রয়ে যাবে? একদমই নয়। জেনে নিন নতুন ফ্যাশনে চটজলদি মেকওভারে আপনার পছন্দের ভ্যালেন্টাইন লুকের কিছু টিপস।
•পুরো দিন নিজেকে স্নিগ্ধ সুন্দর রাখার জন্য দিনের বেলা হালকা সাজে রাখুন। রাতে নিজেকে দিন গরজিয়াস লুক।
•মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে ময়েসচারাইজার লাগান। এরপর হালকা করে ফাউন্ডেশন লাগাবেন।
•পোশাক পরুন প্রিয় মানুষটির পছন্দের রঙের।
•পোশাকের সাথে মিলিয়ে হালকা রঙের আইসেড ব্যবহার করুন দিনের বেলা। রাতের বেলা চোখে আনতে পারেন স্মোকি লুক।
•সাধারণ সালোয়ার কামিজ বা শাড়ির সাথে টানা কাজল দিন এবং মাসকারা দিন। ওয়েস্টার্ন পোশাক হলে টানা কাজল না দেয়াই ভালো। ঘন মাসকারা ব্যবহার করুন।
•মুখে কোরাল, পীচ কিংবা গোলাপি ব্লাশান দিন। রাতের সাজে ব্যবহার করুন বাদামী রঙের ব্লাশান।
•ঠোঁটে লাগান ন্যুড, পীচ ন্যুড, কমলা কিংবা হালকা গোলাপি রঙের লিপস্টিক। হালকা রঙের লিপস্টিক দিনে ও রাতে বেশ মানিয়ে যায়।
•শাড়ি কিংবা সালোয়ার কামিজের সাথে লম্বা বা খাটো চুল স্ট্রেইট করে ছেড়ে রাখাই ভালো। চুল বাঁধতে চাইলে ঢিলে করে একটি ঝুঁটি করতে পারেন। ওয়েস্টার্ন পোশাকের সাথে মুখের আকার অনুযায়ী চুল কার্ল করে নিতে পারেন। দেখতে ভালো লাগবে।








0 comments:
Post a Comment