Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

বউ পটানোর কার্যকরী কৌশল



ছেলেরা বিয়ের আগে মেয়ে পটানোতে ওস্তাদ হলেও বিয়ের পর বৌ পটাতে সেই ছেলেদেরই নাকানি চুবানি খেতে হয়। প্রবাদে আছে নারীর মন নাকি আকাশের রঙ এর মত কখন যে বৃষ্টি আর কখন যে মেঘের ঘণঘটা বোঝা বড় দ্বায়। তবে ছেলেরা যদি কিছু বিষয় মেনে চলে তাহলে বৌয়ের ভালোবাসা পাওয়া কোনো ব্যাপারই না। আসুন জেনে নেই বৌ পটানোর কিছু কৌশল।
  • প্রথমতো বৌয়ের সাথে কথা বলার সময় সর্বদা  তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। কথা বলার সময় ভুলেও এ দিক সেদিক তাকাবেন না।

  • নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন। সুগন্ধী ব্যবহার করুন। নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি ও সুগন্ধময় পরিধেয় ভালবাসে।
  • বৌয়ের বিভিন্ন কাজে সহায়তা করুন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়।
  • বৌয়ের বন্ধুদের প্রতি সামাজিক হোন। তাদের নিজের মতো আপন করে নিন। মেয়েরা সাধারণত সামাজিক ও মিশুক প্রকৃতির ছেলের বেশি পছন্দ করে।
  • মনের ভুলেও  একসাথে থাকাবস্থায় অন্য কারো সাথে ফোনে কথা বলবেন না । যতটা সম্ভব এটা পরিহার করার চেষ্টা করুন। এছাড়া স্ত্রীর সাথে ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী। তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।
  • স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করুন, বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সব সময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে। যেমন তার ভাল লাগা, প্রিয় জিনিস ইত্যাদি।
  • কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগত জানান। এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয়।
  • সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন। যেমন- তোমাকে খুব সুন্দর লাগছে। পোশাকটিতে তোমাকে ভালো মানিয়েছে ইত্যাদি।
  • স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিন। যেমন- কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন।
  • তার ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। যেমন তোমাকে হাসিখুশি মনে হয়। তোমার সব কাজই ভালো হয়। তুমি অনেক পজিটিভ ইত্যাদি।
  • এসব বিষয়ের প্রতি মনোযোগী হলে বৌ আপনার সার্বক্ষণ হাতের মুঠোয় থাকবে এবং আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment