
পৃথিবীতে প্রেম-ভালোবাসা চিরন্তন। যখন কেউ সম্পর্ক গড়েন কেউ ভাঙ্গার জন্য করেন না কিন্তু তারপরও একটা সময় ভেঙ্গে ফেলতে হয়। তবে দীর্ঘদিন সম্পর্ক রেখে ভেঙ্গে ফেলার চাইতে আগেই ভেঙ্গে ফেলা ভালো। তাহলে আসুন জেনে নেই কোন লক্ষণগুলো বলছে আপনার ভালোবাসার সমাপ্তি।
ভালোবাসার মানুষটির সঙ্গে আগের মতো ফোনে, ফেসবুকে, ইমেলে কিংবা টুইটারে যোগাযোগ করতে ইচ্ছে হয় না। ভালোবাসার মানুষটিকে আবেগ প্রবণ মেসেজ, ফুল কিংবা গান কবিতা শুনিয়ে চমকে দিতে ইচ্ছে হয় না।
ভালোবাসার মানুষটির সঙ্গে কফি শপে সময় কাটানোর চাইতে একা একা সিনেমা দেখে সময় কাটাতে ভালো লাগে। আগের মতো দেখা করতে ইচ্ছে হয় না। ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটাতে একঘেয়ে লাগে। তাহলে বুঝতে হবে দিন যতই গড়াচ্ছে ভালোবাসা কমতে শুরু করেছে।
সম্পর্কের শুরুতে ভালোবাসার মানুষটিকে যেমনটা অনুভব করতেন এখন তেমন অনুভব করছেন না। সময় যতো গড়াচ্ছে ভালোবাসার মানুষের প্রতি আগ্রহ ততোই কমতে শুরু করেছে একইসঙ্গে সন্দেহের মাত্রা বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে সম্পর্ক না রাখাই ভালো।
ভালোবাসার মানুষটির চাকরি, শিক্ষাগত যোগ্যতা, বংশমর্যাদা নিয়ে মাঝে মাঝেই নিজের সমান মনে না হওয়া। কিংবা প্রায়ই মনে হওয়া সম্পর্কটা পুরোপুরি ভুল। তাহলে সম্পর্কটা ভেঙ্গে ফেলাই ভালো।
ভালোবাসার মানুষ একবার কোনো বিষয় নিয়ে প্রতারণা করলে সেটা নিয়ে বারবার যদি মনে হয় সে আবার প্রতারণা করবে তাহলে সে সম্পর্ক না রাখাই ভালো। প্রতারণা করার পর আবেগের কারণে সম্পর্ক রাখলে সারা জীবন অশান্তিতে ভুগতে হবে।
সারাজীবন একই ছাদের নিচে কাটানো, নিজের পুরো পরিবারের দায়িত্ব ভালোবাসার মানুষটির উপর রাখা নিয়ে দুঃশ্চিন্তা কিংবা ভবিষ্যত নিয়ে সন্দিহান থাকলে সম্পর্ক সামনে এগিয়ে না নেয়াটাই ভালো।






0 comments:
Post a Comment