Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

বিয়ে করার আগেই কিছু প্রশ্নে জেনে নিন আপনি সত্যি প্রস্তুত কিনা


অনেকেই মনে করেন, বিয়ের পর নতুন মানুষটি তার জীবনের সব অপূর্ণতা দূর করে দেবে। কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন, যদি আপনি নিজে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ না হন তবে অন্য একজনকে নিজের জীবনে জড়িয়ে কখনোই নিজেকে সম্পূর্ণ করতে পারবেন না। তাই অন্যকে নিজের সাথে জড়ানোর আগে নিজেকে প্রশ্ন করে নিন, জেনে নিন আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ কিনা।
নিজের মূল্য: নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা মানে হলো আপনি অন্য আরেকজনকেও নিজের মতোই ভাববেন। এবং নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে যে মানুষটির সাথে জড়াবেন তার অপর বেশি নির্ভরশীল থাকবেন না। এতে করে সম্পর্কে আশা থাকবে অনেক কম এবং আশা ভঙ্গের কষ্টও কম হবে।
সময় দেয়ার মনমানসিকতা: আপনি আপনার সঙ্গীকে চাইলেই সময় দিতে পারছেন না তাহলে আপনাদের মধ্যকার সম্পর্ক গভির হওয়ার সুযোগই পাবে না। সময় অনেক বড় একটি ব্যাপার। আপনার সঙ্গী অবশ্যই আপনার কাছ থেকে সময় আশা করবেন।
নিজের একটি বন্ধুমহল: ভালো বন্ধু আপনার জীবনের সিদ্ধান্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনার ভালো বন্ধুটি আপনার অনেক ভুল ধরিয়ে দিতে পারবেন যা অন্য কারো পক্ষে সম্ভব হয় না।
আর্থিক সচ্ছলতা: বিয়ের পূর্বে নিজের আর্থিক সচ্ছলতার দিকটিও বেশ ভালো করে খতিয়ে দেখা উচিত। কারণ বিয়ের পড়ে আপনার জীবনে আরও অনেক নতুন মানুষ যোগ হবেন যাদের প্রতি আপনার অনেক দায় দায়িত্ব থাকবে। সেই সকল দায় দায়িত্ব এবং চাওয়া পাওয়া পূরণের জন্য যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন তা বিয়ের পূর্বে বিবেচনায় আনা উচিত।
পূর্বের সম্পর্ক ভুলে যাওয়া: মানুষের অতীত থাকতেই পারে। কিন্তু নিজে সৎ থেকে নিজের পূর্ববর্তি সকল ভুলগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ।
নিজের ওপর নিয়ন্ত্রণ: রেগে গেলে কিংবা আবেগি হয়ে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই মনমানসিকতা যদি না থাকে তবে সম্পর্কে যাবেন না।
সমঝোতার মনোভাব: বিয়ের সম্পর্ক পুরোটাই দুপক্ষের সমঝোতার মাধ্যমে এগিয়ে যায় গভীর হয়। এক পক্ষের ছাড় এবং সমঝোতায় কখনোই সুখি জীবন যাপন সম্ভব নয়।






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment