Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

জেনে নিন প্রতিনিয়ত খুশিতে থাকার কিছু কার্যকর টিপস




প্রতিটি মানুষের জীবনের ল্য সুখ-শান্তি এবং খুশি। একজন মানুষের নিরোগ স্বাস্থ্য অর্থ সম্পদ, প্রাচুর্য্য, রয়েছে কিন্তু মনে শান্তি নাই, মুখে হাসি নাই, খুশির অভিব্যক্তি নাই তবে এই অর্থ সম্পদের মানে কি ? মানুষ এত পরিশ্রম, এত পরিকল্পনা কেন করে ? সেই শান্তি খুশির জন্যই তো। কিন্তু সেটা অর্জনের বা পাবার উপায় কি ? মনে রাখা প্রয়োজন টাকা পয়সা অর্থাৎ অর্থ সম্পদ বস্তুগত বিষয় যা ধরা যায়, ছোঁয়া যায় কিন্তু খুশি ধরা যায় না, ছোঁয়া যায় না এটি অনুভবের বিষয়, এটি অনুভব করতে হয়। খুশি বোধ করতে হয়, ফিল করতে হয়। খুশি চাওয়ার বিষয় নয়, খুশি থাকার বিষয়। এটি ভেতরের জিনিস অথচ আমরা সারাদিন খুশি বাহিরে খুঁজতে থাকি। ওটা হলে খুশি হবো, ওটা পেলে খুশি হবো। আমরা অন্যের মধ্যে, বস্তুর মধ্যে, ব্যক্তির মধ্যে, পরিস্থিতির মধ্যে খুশিকে নির্ভর করে দিয়েছি। মনে রাখা জরুরী অন্যের উপর আপনার খুশি নির্ভর করে না আপনার খুশি নির্ভর করে আপনার উপর। বাইরের কোন ঘটনা আপনার মনে কতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটা ঘটনা যতটা দায়ী তার চাইতে ৯০ ভাগ দায়ী আপনি বিষয়টি কি ভাবে দেখছেন, কি ভাবে ভাবছেন তার উপর। ঘটনা ১০ কিন্তু আপনার ভাবনা ৯০। সুতরাং খুশি আপনার নিজস্ব ভাবনা, নিজস্ব সম্পদ। মনো গবেষকরা বলেন- “Happiness is my choice” খুশি আমার ইচ্ছা, আমি যখন ইচ্ছা তখন তা অনুভব করতে পারি। মনে রাখা প্রয়োজন যে অতীতে কি ঘটেছিল অথবা ভবিষ্যতে কি ঘটবে তার মধ্যে খুশি নাই, খুশি হলো আপনি এখন কেমন অনুভব করছেন। Happiness is the present feelings. আপনি এখন খুশি অনুভব করছেন কি না, খুশিতে আছেন কিনা সেটাই গুরুত্বপূর্ন। আমরা অতীতের মধ্যে এবং ভবিষ্যতে কি হবে এটা নিয়েই ভাবি। বর্তমান নিয়ে ভাবি না অথচ আমি রয়েছি বর্তমানে। আমাদের অনুভবের অবস্থান তো বর্তমান। কিছুন পরতো আবারও বর্তমান। সুতরাং আমি বর্তমানে খুশি তো একটু পরও হবে বর্তমান তখনও খুশি। খুশি থাকার বিষয়। আর একটি গুরুত্বপূন বিষয় হলো- হ্যাপিনেস ইজ নট এ ডেসটিনেশন হ্যাপিনেস ইজ এ জার্নি। বিখ্যাত এই কথাটি আমরা জেনেও বুঝার চেষ্টা করি না। খুশি ল বস্তুতে নয় পথটিই (যাত্রাটি) খুশির। ঐ জায়গায় গেলে খুশি হবো বা ঐটা পেলে খুশি হবো তা নয় যাওয়ার পথটি খুশির। পেলে খুশি হবো এমনটি নয় বরং খুশি মনে পাবো। পৌছালে খুশি হবো এমনটি নয় খুশি মনে পৌছাবো, খুশিতে থাকা জরুরী। যেমন প্রথম হলে খুশি হবো এমনটি নয় বরং খুশি মনে প্রথম হবো। বর্তমান মূহুর্তটি আমাদের জীবনের জন্য জরুরী। A key to happiness is focusing on the presen. বর্তমান মুহুর্তটিকে গুরুত দেয়া ও খুশিময় রাখা। আর একটি জরুরী বিষয় হলো, আপনি অন্যকে খুশি করতে পারলেন কি না সেটার চাইতে গুরুত্বপূর্ন হলো আপনি নিজে খুশিতে আছেন কি না। সে বিষয়টি খেয়াল করা। অন্যের দায়িত্ব পালন করার আগে নিজের দায়িত্ব পালন করা। গাছ না হলে ফল দিবে কি ভাবে। যেমন নিজের ভেতর খুশি না থাকলে অন্যকে খুশি দিবেন কি ভাবে। নিজের কাছে একশত টাকা থাকলেই না অন্যকে পঞ্চাশ টাকা বা একশত টাকা দিতে পারবেন। না থাকলে দিবেন কিভাবে। আপনার প্রথম দায়িত্ব নিজেকে খুশি রাখা। যাতে অন্যরাও খুশিতে সংক্রামিত হতে পারে। প্রতিটি মানুষ যদি খুশি থাকে তবে পৃথিবীটা হবে খুশির বিশ্ব। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আমেরিকান এক দম্পত্তির স্ত্রী নেতিবাচক পরিবেশে বেড়ে ওঠে। ফলে বিয়ের পরও তার সে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার অব্যাহত থাকে, বিয়ের পর তার স্বামী দেখলো স্ত্রী একটুতেই বিরক্ত, খুত খুতে সব কিছুতেই অসন্তুষ্ট কিন্তু স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে সে সিদ্ধান্ত নিলো নিজের খুশি ত্যাগ করে হলেও স্ত্রী খুশি হয় এমন ভাবে কাজ করবেন। বউকে খুশিতে রাখবেন,  নিজের খুশি থাকার বিষয়গুলো বাদ দিয়ে তিনি তিন বছর স্ত্রীকে খুশি করার সমস্ত প্রচেষ্টা করে গেলেন কিন্তু স্ত্রীর কোন পরিবর্তন হলো না। অসন্তুষ্টি বিরক্তি একই রকম আচরণে রয়ে গেলো। শেষে স্বামী স্ত্রীকে বললেন “দেখো আমি তোমাকে খুব ভালোবাসি তোমার খুশির জন্য আমি তিন বছর তোমার পছন্দমত সব কিছু করার চেষ্টা করেছি কিন্তু তোমাকে খুশি করতে পারি নাই। এখন থেকে আমি সেই চেষ্টা আর করবো না” কেউ যদি খুশি হতে না চায় তবে তাকে কখনই খুশি করা যায় না। খুশি আপনার চয়েস, আপনার অধিকার আপনি খুশি থাকতে চাইলেই খুশি অনুভব করতে পারবেন। এটা আপনার ইচ্ছা বা চয়েস। আপনার সকল কাজ সুন্দর ভাবে সমাধান হবে এবং সবার সাথে সুন্দর ব্যবহার হবে তখনই যখন আপনি ভালো মুডে থাকবেন অর্থাৎ খুশি মনে থাকবেন। সুতরাং খুশি মনে থাকাটা জরুরী। অল্পতেও খুশি বেশীতেও খুশি। থাকলেও খুশি, না থাকলেও খুশি।

বিষয়টি কঠিন কিছু নয়, যদি আপনি সব কিছুকে সহজ ভাবে দেখা এবং সহজ ভাবে নেবার মতা অর্জন করতে পারেন। কারণ ঘটনা আপনার হাতে নাই কিন্তু ঘটনার রেসপনস্ আপনার হাতে। কে কি বলবে, কে কি করবে সেটা আপনার হাতে নাই অন্যের হাতে, আপনি কি করবেন সেটিতো আপনার হাতে। সুতরাং কোন ঘটনায় আপনি বিমর্ষ হবেন, রাগ করবেন, নাকি শান্ত থাকবেন, নাকি মুচকি হাসবেন, সেটা নির্ভর করবে আপনার ভাবনা বা দৃষ্টি ভঙ্গির উপর। সুতরাং যাই ঘটুক নিজেকে শান্ত সৌম্য রাখা অবশ্যই সম্ভব।
মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় আসে এটাই স্বাভাবিক। সুস্থ হৃদপিন্ডের ECG এর গ্রাফ থাকে Ups এবং Downs. ঠিক তেমনি জীবনের সুস্থতার গ্রাফ থাকে Ups & Downs সুতরাং If there are no ups & Downs in your life that means you are dead. জীবন যুদ্ধে জয় পরাজয় থাকবে, ভালো সময় খারাপ সময় থাকবে সেটাই স্বাভাবিক। তা না হলে জীবনের বৈচিত্র খুজে পাওয়া যায় না। রাত যত গভীর হয় সকাল তত নিকটবর্তী হয়। সুতরাং হতাশা নয় থাকবে আশা এবং খুশি।
উপসংহার ঃ
আপনি কষ্ট পান না কষ্ট তৈরী করেন। নেতিবাচক চিন্তা, আজে-বাজে ভাবনা মন থেকে দূর করতে প্রয়োজন প্রোএকটিভ দৃষ্টি ভঙ্গি। এেেত্র খুশিতে থাকার প্র্যাকটিস গুরুত্বপূর্র্ন। শান্তিপূর্ন মন থেকে খুশি বিকশিত হয়। জোর করে খুশি অনুভব করলে বা হাসি মুখে থাকলেও মন শান্ত হয়। প্রতিটি মানুষের ভেতরে খুশি ভরপুর থাকে। খুশির ফোয়ারার সুইচটি চালিয়ে দিলেই পানির ফোয়ারার মত খুশির ফোয়ারা বইবে সারাণ।
প্রতিটি মানুষের উচিত সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলা আজকের দিনটি আমার জীবনের সেরা দিন। খুশির দিন। সবার সাথে খুশি মনে দিনটি কাটবে, প্রতিটি কাজ খুশির সাথে সমাধান হবে, সফল হবে। আজকের দিনটি সেরা দিন হলে কালকের দিনটিও হবে সেরা পরশুও হবে সেরা, জীবনটাই হবে সেরা এবং সাফল্যময়।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment