Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

নারীরা ভালোবাসার মানুষটিকে যেসব মোহময় মিথ্যায় আচ্ছন্ন রাখে




হরেক রকমের মিথ্যে আছে। কোনো কোনো মিথ্যা কাউকে বাঁচিয়ে দেয়, কিছু মিথ্যা বিপদের কারণও হয়। আবার কিছু কিছু মিথ্যা শুনতে ভালোও লাগে। নারীরা তার ভালোবাসার মানুষটিকে প্রায় সময়েই কিছু মোহময় মিথ্যায় আচ্ছন্ন করে রাখে। প্রিয় মানুষটির মনে আঘাত করতে নয় বরং নিজেকে জাহির করতেই নারীরা এ মিথ্যা বলে থাকেন। এমন কিছু মোহময় মিথ্যার ধরণ সম্বন্ধে জেনে নেওয়া যাক।
অধিকাংশ নারী ভালোবাসার মানুষটির ফোনের অপেক্ষায় থাকেন, অথচ মুখ ফুঁটে তা কখনও বলেন না। সেক্ষেত্রে বলেন, আমিতো তোমার ফোনের অপেক্ষায় থাকি না।
সম্পর্ক চলাকালীন সময়ে অধিকাংশ নারী বলেন, আমি তোমাকে খুবই পছন্দ করি, কিন্তু আমি জানি না তোমাকে বিয়ে করবো কিনা।
প্রেম কিংবা সংসার চলাকালীন সময় নারীরা বলেন, আমি সত্যি সত্যি বুঝতে পারিনি, আমি তোমাকে এতো ভালোবাসি।
ভালোবাসার মানুষকে নিয়ে বাসার বাইরে খাবার খেলে, সাধারণত পুরুষ সঙ্গীটি খাবারের বিল দেয়। সেক্ষেত্রে নারীরা মন থেকে বিল দিতে না চাইলেও বলে থাকে তুমিতো সব সময় খাবার বিল দাও। আজ না হয় আমি দেই।
চেহারা কিংবা অর্থবিত্ত দেখে পুরুষ সঙ্গীটিকে বিয়ে করলেও নারীরা বলে থাকেন, চেহারা কিংবা অর্থবিত্ত দেখে আমি তোমাকে ভালোবাসিনি আমি শুধু তোমাকে ভালোবেসে বিয়ে করেছি।
ভালোবাসার মানুষ যা বলে নারীরা সাধারণত তাই শোনেন কিন্তু তারপরও বলে থাকে, আমি তোমার মালিকাধীন নই যে, তুমি যখন যা বলবে আমি তাই শুনবো।
শ্বশুর বাড়িতে নারীরা ভালো না থাকলেও অধিকাংশ নারী বলেন, আমিতো ভালোই আছি কারণ এটা আমার পরিবার। এছাড়া তারা শ্বশুর বাড়ির মানুষকে ভালোবাসুক আর না বাসুক তারা বলেন, আমিতো তোমার পরিবারকে আপন করে নিয়েছি।
পুরুষ সঙ্গীর সঙ্গে ঝগড়া হলেই নারী সঙ্গীটি বলেন, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার।
সম্পর্কের শুরুতে নারীরা বলে থাকে, ‘তুমি শুধু আমার বন্ধু হতে পারো, এর বাইরে তোমাকে নিয়ে আর কিছুই ভাবছি না আমি।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment