Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

ছোট্ট কিছু জিনিস আপনাকে করে তুলবে “অসাধারণ” সবার চোখে!



বলতে পারেন, কোন জিনিসগুলো একজন মানুষকে করে তোলে আকর্ষণীয়? অপরূপ সুন্দর চেহারা নাকি অসাধারণ ব্যক্তিত্ব? ওপরের চাকচিক্য নাকি ভেতরকার নির্মল সৌন্দর্য? অনেকেই বলবেন অবশ্যই অসাধারণ ব্যক্তিত্ব এবং ভেতরের নির্মল সৌন্দর্য। কিন্তু এই বলা মুখে বলা পর্যন্তই শেষ। বাইরের চাকচিক্যটাকে সকলেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
কিন্তু তারপরও এখনো এমন অনেকেই আছেন যারা পছন্দ করেন ভেতরের অসাধারণ মানুষটাকে। কিন্তু চাকচিক্যের পূজারি মানুষের মন যোগাতে অনেকে বেছে নিয়েছেন বাহ্যিক পথটাকে। নির্মল সৌন্দর্যের মানুষের দেখা মেলা ভার আজকাল। কিন্তু এভাবে নিজের সত্ত্বা হারিয়ে তো চলা সহজ নয়। তবে চলুন না ফিরিয়ে আনুন নিজের আসল সৌন্দর্যটাকে। সাজিয়ে নিন নিজেকে সরল সৌন্দর্যে।

ব্যক্তিত্বকে উপস্থাপন করুন নিজের বাহ্যিক সৌন্দর্য নয়
একজন মানুষের ব্যক্তিত্ব যতোটা আকর্ষণীয় হতে পারে একটি সুন্দর চেহারা ততোটা হতে পারে না। আপনি অপরূপ সুন্দর, কিন্তু আপনার ব্যক্তিত্ব এমন যে সহজে মন কাড়ে না, তাহলে আপনি যতোই সুন্দর হন না কেন যেদিন এই সৌন্দর্য ফিকে হয়ে আসবে সেদিন আপনার পাশে কাউকে পাবেন না। যদি আপনার ব্যক্তিত্ব অসাধারণ হয়ে থাকে তবেই আপনি সকলকে ধরে রাখতে পারবেন। তাই নিজের ব্যক্তিত্বকে উপস্থাপন করুন নিজের বাহ্যিক সৌন্দর্য নয়।

আপনি যেমন নিজেকে সেভাবেই উপস্থাপন করুন
অন্যের কাছে আকর্ষণীয় হতে যেয়ে আপনি যদি নিজের সত্ত্বাকে বিসর্জন দিয়ে সম্পূর্ণ অন্যরকম একজন হিসেবে সকলের সামনে এসে দাঁড়ান তবে আপনি নিজের অনেক বড় ক্ষতি করলেন। আপনি দুটি সত্ত্বার মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন যা পরবর্তীতে আপনার জন্য দুঃখই বয়ে আনবে। তাই আপনি নিজে যেমন সেভাবে সকলের সামনে এসে দাঁড়ান।

সফলতার পেছনে ছুটতে যাবেন না, নিজেকে উপযুক্ত করুন
images

মানুষ সব সময় যে ভুলটি করেন তা হলো নিজেকে পরিপূর্ণ ভাবে উপযুক্ত না করেই সফলতার পেছনে ছুটতে থাকেন। কথাটি এমন যে অনেকেই কষ্ট না করেই সফলতা পেতে চান। এতে করে অনেকে অনেক সময় ভুল পথ অবলম্বন করে থাকেন। কিন্তু ভুল পথে সফল হলে সেই সফলতা বেশিদিন টেকে না। তাই সফলতার পেছনে না ছুটে নিজেকে এমনভাবে উপযুক্ত এবং সমর্থ করে তুলুন যেন সফলতা আপনার পেছনে ছোটে। তখনই আপনি সকলের কাছে হয়ে উঠবেন নিরমন সৌন্দর্যের মানুষ।

নিজের ভুল স্বীকার করার ক্ষমতা রাখুন
যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তাদের কাছে ছোট বড় কোনো প্রকারভেদ নয়। তারা সকলের সাথে সমান ব্যবহার করতে পারেন। সকলের কাছে অকপটে নিজের ভুল স্বীকার করে নিতে পারেন। বয়সে ছোট এবং সমাজের তথাকথিত নিম্নবিত্ত মানুষগুলোর কাছে নিজের ভুল স্বীকার করে নিতে অস্বস্তি এবং লজ্জাবোধ করেন না তারাই তো আসল সৌন্দর্যের মানুষ। তাদের মনের ভেতরটা থাকে পবিত্র এবং সরল সৌন্দর্যে ভরপুর।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment