প্রেমে পড়েন না বা জীবনে কখনো প্রেম আসে না- এমন মানুষের দেখা মেলে না। কিন্তু আপনার একাকী সময় প্রায়ই অন্তহীন মনে হয়। আশপাশের বন্ধুরা জমিয়ে প্রেম করছে। জীবনে একজনকে পাশে চাইছেন, অথচ একাকিত্ব অসুখের মতো দানা বাঁধছে মনে। এই একাকিত্বের কারণ হিসেবে তখন বিক্ষিপ্ত মন নানা চিন্তা-দুশ্চিন্তার জন্ম দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করেন সবাই। তাই একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, এখন পর্যন্ত একাকী থাকার পেছনে মানুষের ৩টি মিথ্যা ধারণা রয়েছে। এর পেছনে একটিমাত্র কারণই রয়েছে।
সবচেয়ে সাধারণ তিনটি ভুল ধারণা হলো :
সবচেয়ে সাধারণ তিনটি ভুল ধারণা হলো :
১. একজনও ভালো নারী-পুরুষ নেই
আপনার এখন পর্যন্ত একাকী থাকার পেছনের কারণটি এমন নয় যে, মনের মতো কাউকে পাচ্ছেন না। অথবা ভেবে নিচ্ছেন যে, একজন ভালো মনের মানুষ আর একা নেই। এসব ভুল ধারণা। কেউ না কেউ আপনার জন্যে অপেক্ষায় রয়েছেন।
ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কিনসে ইনস্টিটিউটের যৌন, লিঙ্গ এবং প্রজননবিষয়ক রিসার্চ ফেলো ড. জাস্টিন আর গার্সিয়া জানান, আমেরিকার দুই-তৃতীয়াংশ মানুষ একা। এরা হয় কোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছেন অথবা ভবিষ্যতে জড়াবেন।

২. বেশি বাছবিচার করেন
সম্পর্কে জড়ানোর ব্যাপারে যার যার নিজস্ব পছন্দ থাকবেই। এ ক্ষেত্রে খুঁতখুঁতে হলেও তা কোনো সমস্যা তৈরি করে না। আসলে ভালো লাগার ঘটনাটি ঘটে যায়। মেয়েটি ছয় ফুট লম্বা, হ্যান্ডসাম এবং গাড়ি হাঁকিয়ে চলা কোনো পুরুষকে তার প্রেমিক হিসেবে পাওয়ার স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু দেখা গেলো, পুরো বিপরীত বৈশিষ্ট্যের কোনো ছেলের প্রেমে পড়ে গেলো মেয়েটি। আর এমন ঘটনা যে কদাচিৎ ঘটে তা নয়, অহরহই ঘটছে।
গার্সিয়া বললেন, মেয়েদের বা ছেলেদের কল্পনায় তাদের স্বপ্নের প্রেমিক বা প্রেমিকার মুখায়বটি যাই হোক, তার সঙ্গে আপনার সময় যদি বিষাক্ত হয়ে ওঠে তাহলে এর চেয়ে কষ্টের কিছু নেই।

৩. গুরুত্ব দেননি
একটি সম্পর্ক গড়তে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে মনে করেন না ড. গার্সিয়া। তার মতে, প্রেম-ভালোবাসার অনুভূতি কখনো গুরুত্ব দেওয়ার কারণে আসার অপেক্ষায় থাকে না। একে নিয়মতান্ত্রিক বাধ্যবাধকতায় বাঁধা যায় না। অফিসে সময় মতো পৌঁছতে সিরিয়াস হতে পারেন, সঠিকভাবে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দিলে সফলতা আসবে, পড়াশোনায় মনযোগী হলে ভালো ফল মিলবে। কিন্তু ভালোবাসার অনুভূতি এমন একটি বিষয় যা আপনার জ্ঞাত বা অজ্ঞাতসারে জীবনে হাজির হবে। আপনি হাজার চেষ্টাতেও আনতে পারবেন না।

এখন পর্যন্ত একাকী থাকার আসল কারণ
জীবনে প্রেম না আসার বা কাউকে ভালোবেসে ফেলার রহস্যের উন্মোচন অন্য কোথাও রয়েছে। আপনার সত্যিকার ভালো লাগা এবং মনের গভীর থেকে অনুভূত প্রেম যখন জাগ্রত হবে, তখনই আসলে আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন। আপনার বহু ছেলে বা মেয়ে বন্ধু থাকতে পারে যাদের প্রত্যেকেই সুন্দর, রুচিশীল, বিবেকবান, সৎ এবং আরো নানা গুণে গুণান্বিত মানুষ। কিন্তু তবুও তাদের প্রতি আপনার সত্যিকার ভালোবাসা নাও জন্মাতে পারে। এর কারণ আপনার মনের মতো কেউ সেখানে নেই। তার দেখা মিললেই প্রথম দর্শনেই প্রেমে পড়বেন আপনি।

তাই একাকী থাকার পেছনে বিভিন্ন ভিত্তিহীন ওজুহাত দাঁড় করানোতে শুধু বিভ্রান্তিই বাড়বে। সত্যিকার প্রেম যখন আসবে ঠিক তখনি আপনি প্রেমে পড়বেন।

0 comments:
Post a Comment