Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

কর্মক্ষেত্রে উন্নতি করার সহজ মূলনীতি




জীবনে সকলেই চান কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থানে থাকতে। ভালো পজিশন, ভালো বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রত্যাশী সবাই। কিন্তু মনে রাখবেন, এই সবকিছু শুধু তখনই আপনি পাবেন যখন আপনি নিজে হবেন পরিশ্রমী। অফিসের কাছ থেকে আপনি তখনই নানান রকমের সুযোগ সুবিধা পাবেন, যখন আপনি প্রমাণ করে দিতে পারবেন যে কর্মক্ষেত্রে একজন মূল্যবান সম্পদ আপনি। একটা জিনিষ সর্বদা মনে রাখবেন, নিজের পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রে উন্নতি করতে হলে ফাঁকিবাজি চলবে না মোটেই!
আসুন, জানি কর্মক্ষেত্রে উন্নতির মূলনীতিগুলো।
১) আমার এই সমস্যা, সেই সমস্যা, এটা হয়েছে, সেটা হয়েছে… এই ব্যাপারগুলো কর্মক্ষেত্রে এড়িয়ে যেতে করতে পারতে হবে। জীবনে সমস্যা থাকবেই। সমস্যা আছে বলে কাজকর্ম বাদ দিয়ে বসে থাকা যাবে না। অফিস আর বাসা এক জায়গা না। অফিসে বাহানা দিলে নিজেরই ক্ষতি।
২) পারবো না/পারছি না/হবে না… এই কথাগুলো বাসায় রেখে আসা। এসব কথা যে সাথে করে অফিসে আনবে, তার উন্নতি কখনো হবে না। বদলে জানতে হবে চেষ্টা করছি/করে ফেলবো/হয়ে যাবে বলতে ও বলার যোগ্যতা অর্জন করতে।
৩) মেপে মেপে গুণে গুণে কাজ করার প্রবণতাটাও বাড়িতে রেখে আসতে হবে। গুণে গুণে মেপে কাজ করে কেবল মাস শেষে মাইনে পাওয়া যায়। কিন্তু জীবনে বড় একটা কিছু করতে চাইলে সেটা কখনো সম্ভব না। অফিসের প্রয়োজনে যদি আপনি বাড়তি কাজ করতে না পারেন, তাহলে অফিসের আসলে আপনাকে প্রয়োজন নেই।
৪) কেউ ভুল ধরিয়ে দিলে তার প্রতি কৃতজ্ঞ বোধ করা উচিত। এই কারণে যে আমি যা জানতাম না, সেটা শিখতে পারলাম। এই শিখতে পারার মানসিকতা রাখতে হবে, শুধু শেখাতে পারার রাখলেই হবে না।
৫) নিজের ঊর্ধ্বতনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। মনে রাখবেন, তিনি যোগ্য বলেই আপনার ঊর্ধ্বতন। আর তাঁদের সাথে ইগো দেখাতে গেলে দিনশেষে ক্ষতি শুধু আপনার হবে।
৬) নিজের ব্যক্তি সম্পর্কগুলোকে অফিসে আনবেন না। অফিস কাজের জায়গা। এখানে বন্ধুসুল্ভ সহকর্মী থাকা খুব ভালো। কিন্তু ব্যক্তিগত বন্ধুত্ব করতে যাবেন না।
৭) নিজেকে সবসময় আপডেটেড রাখুন। আপনার কাজের সেক্টরে নতুন কী হচ্ছে না হচ্ছে সব শিখে রাখুন। উপকার হবে আপনারই।
৮) সবচাইতে জরুরী বিষয়, সময়কে মূল্য দিতে শিখুন। সঠিক সময়ে সঠিক কাজ করুন, সময় হাতে রেখে কাজ শেষ করুন, সময় উপযোগী সিধান্ত নিন। কেবলমাত্র তখনই আপনার উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment