Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

ভালোবাসার সম্পর্ককে প্রাণবন্ত করে তুলতে কিছু অব্যর্থ উপায়



কিছুদিন ধরেই মনে হচ্ছে সম্পর্কটি ঝিমিয়ে পড়েছে। সম্পর্কে সেই আগের প্রানবন্ত ভাব নেই আর। সব কিছুই কেমন যেনো একঘেয়ে লাগছে। একসঙ্গে আগের মত আর গল্পও করা হয় না। হবেই বা কিভাবে? দুজনেই তো অনেক ব্যস্ত সময় পার করেন প্রতিদিন। আর তাছাড়া একসঙ্গে হলেও কেনো যেন কথা খুঁজে পান না আর আগের মত। কি করবেন সম্পর্কটিকে আগের মত প্রাণবন্ত করে তোলার জন্য? জেনে নিন ৫টি উপায়।
একসঙ্গে সময় কাটান
সম্পর্কে প্রাণবন্ত ভাব বজায় রাখার জন্য এক সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। হয়তো ভাবছেন একসঙ্গে তো প্রতিদিনই সময় কাটাই। কিন্তু এক সঙ্গে অনেক সময় কাটালেও শুধু মাত্র দুজন দুজনাকে নিয়ে কথা বলার মত সময় কি প্রতিদিন কাটাতে পারেন? প্রতিদিনই শুধু মাত্র দুজনে কিছু সময় কাটানো উচিত। এই সময়টুকুতে নিজেদের প্রতি পূর্ণ মনোযোগ দেয়া উচিত নিজেদের। দুজনে মিলে ক্যান্ডেল লাইট ডিনার করুন অথবা হাতে হাত রেখে ভালোবাসা প্রকাশ করুন। নিজেদের জন্য প্রতিদিন আলাদা কিছু রোমান্টিক সময় রাখলে সম্পর্ক প্রাণবন্ত থাকে।
গল্প করুন মন খুলে
দুজন মিলে গল্প করুন প্রান খুলে, মন ভরে। সারাদিন কি হয়েছে না হয়েছে, বন্ধুরা কি করেছে, অফিসে কি সমস্যা হয়েছে কিংবা আপনার পরিবার নিয়ে গল্প করুন প্রিয় মানুষটির সাথে। সারাক্ষন ছোটখাটো সব বিষয় নিয়েই আলোচনা করুন সঙ্গীর সাথে। দুজন মিলে হাসি ঠাট্টা করুন প্রতিদিন। তাহলে সম্পর্ক অনেক বেশি প্রাণবন্ত থাকে।

বেড়াতে যান
সুযোগ পেলেই দুজনে বেড়াতে চলে যান। পরিবার, কর্মক্ষেত্র, দায়িত্ব সব কিছু থেকে অনেক দূরে কোথাও চলে যান। দুজন দুজনের হাত ধরে ঘুরে বেড়ান সুন্দর কোন যায়গায়। মাঝে মাঝে সঙ্গীকে নিয়ে বেড়াতে গেলে সম্পর্ক কখনই একঘেয়ে হয় না এবং সম্পর্ক প্রাণবন্ত থাকে।
সারপ্রাইজ দিন
হুটহাট সারপ্রাইজ দিয়ে চমকে দিন আপনার সঙ্গীটিকে। বিশেষ বিশেষ দিনে কেক এনে, ঘর সাজিয়ে কিংবা ফুল এনে চমকে দিন সঙ্গীকে। সঙ্গীর খুব শখের প্রিয় কোন জিনিস উপহার দিয়েও চমকে দিতে পারেন তাকে। সামর্থ্যের মধ্যেই হঠাৎ হঠাৎ এসব সারপ্রাইজ আপনার আর আপনার সঙ্গীর সম্পর্ক কে রাখবে প্রাণবন্ত।
প্রশংসা করুন
সঙ্গীর সঙ্গে সম্পর্ক প্রাণবন্ত রাখার জন্য সঙ্গীর প্রশংসা করুন। সে আপনার জন্য যা যা করছে সেগুলোর প্রশংসা করুন প্রতিনিয়ত। তার সামনে আপনার বন্ধুদের কাছে কিংবা পরিবারের কাছে তার গুণগান করুন। তাহলে সে সম্পর্কের ব্যাপারে আরো বেশি উৎসাহী হয়ে উঠবে এবং আপনাদের সম্পর্কটা প্রাণবন্ত থাকবে চিরকাল। 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment