Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

স্বাস্থ্যকর টমেটোর একটি অস্বাস্থ্যকর দিক



4555
 আমরা সাধরণত জানি যে টমেটো একটি অত্যন্ত উপকারী সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপযোগী। কিন্তু খুব সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে টমেটোতে থাকা এক ধরনের রাসায়নিক উপাদান শরীরের রক্তচাপ বাড়িয়ে দিয়ে বিভিন্ন কার্ডিওভাসকুলার রোগের সৃষ্টি করে।
টমেটোতে রয়েছে লাইকোপিন নামক এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা ভিটামিন ই-এর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এই উপাদানটি হার্টের জন্য বেশ উপকারী।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন সহকারি অধ্যাপক জোসেফ চেরিয়ান বলেন, ‘পরিসংখ্যানটিতে দেখানো হয়েছে যে টমেটোতে থাকা লাইকোপেন নামক এই উপাদানটি আমাদের শরীরের জন্য বেশ ভালো কিন্তু এর অতিরিক্ত মাত্রা আমাদের শরীরের জন্য ক্ষতিকরও বটে যা এতদিন পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি।’
সাধারণত টমোটোতে থাকা লাইকোপেন আমাদের শরীরের বিভিন্ন কার্ডিওভাসকুলারজনিত সমস্যার সমাধান করে। টমেটোর কার্যক্ষমতা অনেক বেশি থাকে যখন আমরা এই সবজিটিকে কাঁচা অথবা অলিভ অয়েলযুক্ত বিভিন্ন কেচাপ বানিয়ে আহার করে থাকি।

কিন্তু লাইকোপেনের সঠিক প্রক্রিয়াটি বুঝে ওঠার জন্য বিশেষজ্ঞরা একটি বিশেষ গবেষণা চালান। এর জন্য ৩৬ জন কার্ডিওভাসকুলার রোগী এবং ৩৬ জন স্বাস্থ্যবান ভলান্টিয়ারকে অ্যাটেরোনোন বড়ি যেটিতে প্রায় ৭ মিলিগ্রাম পর্যন্ত লাইকোপেন রয়েছে খাওয়ানো হয় বা প্ল্যাসেবো চিকিৎসা দেয়া হয়। গবেষণাটির ফলাফলে তারা দেখেন যে লাইকোপেনের সাপ্লিমেন্টটিতে থাকা ৭ মিলিগ্রাম লাইকোপেন রোগীদের শরীরের বেশ ভালো কাজ করছে কিন্তু সুস্থ ভলান্টিয়ারদের শরীরে একেবারেই কাজ করছে না।
লাইকোপেন মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রক্ত শিরাকে ৫৩ শতাংশ উত্তেজিত করতে পারছে। তবে সাপ্লিমেন্টটি রক্তচাপে খুব একটা পরিবর্তন আনতে পারেনি।
চেরিয়ান বলেন, ‘ এটি শুধুমাত্র খাবার চাহিদাকে বাড়িয়ে তোলে কিন্তু বিভিন্ন হার্টের সমস্যা বা স্ট্রোকের ঝুঁকি থেকেই যায়। তবুও অন্যান্য রোগ সারানোর বিকল্প হিসেবে প্রতিদিন টমেটো খাওয়া যেতে পারে কিন্তু তা ঔষধি চিকিৎসার পাশাপাশি খেতে হবে।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment