Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

নাস্তা না খেলে শিশুর ডায়াবেটিসের আশংকা বাড়ে



f0da3ce2215d0fc9deeea48363349429

নিয়মিত নাস্তা খায় না যেসব শিশু তাদের টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশংকা বেশি বলে গবেষকরা দেখতে পেয়েছেন। এর আগে এক গবেষণায় দেখা গেছে, প্রাতরাশ বাদ দেয়ার সঙ্গে পূর্ণ বয়স্ক মানুষের মুটিয়ে যাওয়ার এবং টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এবার লন্ডন বিশ্ববিদ্যালয়ের সেইন্ট জর্জের চিকিৎসা ও গবেষক অ্যাঞ্জেল ডোনিন ও তার সহ-গবেষকরা দেখতে পেয়েছেন, একই কথা শিশু-কিশোরদের বেলায় প্রযোজ্য।
গবেষণার জন্য যুক্তরাজ্যের ৯ থেকে ১০ বছর বয়সী চার হাজার শিশুর ওপর সমীক্ষা চালােনো হয়েছে। এমনকি গবেষকরা শিশুদের সঙ্গে মুখোমুখি আলাপও করেছেন। আর এর মাধ্যমে শিশুটি আগের দিনে কি কি খাবার গ্রহণ করেছে তা বের করে আনার চেষ্টা করেছেন গবেষকরা।
এতে গবেষকরা দেখতে পেয়েছেন, যেসব শিশু নিয়মিত নাস্তা খায় না নির্দিষ্ট সময় উপবাসের পর তাদের দেহে ইনসুলিনের পরিমাণ ২৬ শতাংশ বেড়ে গেছে। যারা নিয়মিত প্রাতরাশ খায় তাদের সঙ্গে এ সব শিশুর রক্তের নমুনা তুলনা করা হয়েছে। আর্থ-সামাজিক এবং দৈহিক তৎপরতার বিষয়গুলো নিয়ন্ত্রণ করার পরও এ ফলাফল উল্লেখযোগ্য বলে দেখতে পেয়েছেন গবেষকরা।
এর আগের গবেষণায় দেখা গেছে, প্রাতরাশ ভালোভাবে না খেয়ে লেখাপড়ায় মন দেয়া বা ক্লাসে ভালো করা শিশুর জন্য কষ্টকর হতে পারে। কিন্তু এবারের গবেষণায় দেখা যাচ্ছে, ভালোভাবে নাস্তা না খেলে তা শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য হুমকি ডেকে আনতে পারে।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment