Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

ঘন ঘন প্রস্রাব




আমার বয়স ২১ বছর, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৩৯ কেজি। কয়েক বছর ধরে আমার ঘন ঘন প্রস্রাব হয়। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অন্তর প্রস্রাব হয়।সন্ধ্যার পর ১৫ থেকে ২০ মিনিট অন্তর এবং রাতে ঘুমন্ত অবস্থায় ছয়ঘণ্টা পরে হয়। মাঝে মধ্যে ডান পাশের কোমরে ব্যথা হয়। ব্যথাটা বেশিক্ষণ থাকে না। সকালে ঘুম থেকে ওঠার পর প্রস্রাব হলুদ ও ঘোলাটে হয়। সারা দিন স্বাভাবিক প্রস্রাব হয়। আমার ডায়াবেটিস নেই। অনেক চিকিৎসক দেখিয়ে ওষুধ খেয়েছি। কিছুদিন ভালো থাকার পর আবার আগের অবস্থা ফিরে আসে। আমি এ রোগ নিয়ে খুবই চিন্তিত।
মো. অকমল হোসেন
আগ্রাবাদ, চট্টগ্রাম।
পরামর্শ: প্রাথমিকভাবে আপনার প্রস্রাব, কিডনি ও মূত্রতন্ত্রের আলট্রাসনোগ্রাফিসহ কিছু পরীক্ষা করা প্রয়োজন।আপনার প্রস্রাবে প্রদাহ থাকতে পারে। এ ছাড়া প্রস্রাবের থলি থেকে বহির্গমনের পথেও বাধা থাকতে পারে। একজন ইউরোলজিস্টের কাছে পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিলে আপনি উপকৃত হবেন।
পরামর্শ দিয়েছেন কাজী রফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment