Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

নারীদের ৭টি কাজ পুরুষের সাহায্য ছাড়াই করা উচিত




স্বামী বা প্রেমিক থাকাটা খুবই ভালো ।  এতে জীবনের হাসি-আনন্দ আর দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেওয়া যায় ।  আবার নিজের বহু কঠিন কাজেও তাকে পাশে পাওয়া যায়। তবে এমন কিছু কাজও রয়েছে যা একজন নারী হিসেবে একাই করার সামর্থ্য থাকা উচিত। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ব্যক্তিগতভাবে সফলতার তৃপ্তি পাবেন। এখানে দেখুন এমন ৭টি কাজ যা একজন পুরুষের সাহায্য ছাড়াই করা উচিত ।

১. আর্থিকভাবে সমর্থ : বেঁচে থাকার জন্য আপনার অর্থনৈতিক দিকটা বেশ শক্তপোক্ত হওয়া প্রয়োজন । এ জন্য চাকরি বা ব্যবসায় জড়িত হতে পারেন আপনি । আর এ জন্য আপনার স্বামী বা প্রেমিকের সাহায্য ছাড়াই আপনি সফলতার চেহারা দেখতে পারেন। নিজে নিজে আর্থিকভাবে সফল হলে আপনি স্বাধীনতা ভোগ করবেন এবং দুশ্চিন্তা থাকবে না ।

২. তৃপ্ত থাকা : প্রত্যেকেরই অস্তিত্ব এবং ব্যক্তিত্বের নানা বিষয় রয়েছে। আপনি নিজে যেমন তা নিয়ে আত্মিক তৃপ্তি থাকা উচিত। নিজের মধ্যে নিজের সম্পর্কে সুখময় অনুভূতি থাকাটা অতি জরুরি। আর এ জন্য যাবতীয় কাজ আপনার একান্তভাবে নিজেরই করা উচিত।
৩. বাসস্থানের দেখভাল করা : যে ছাদের নিচে থাকেন তার যাবতীয় দেখভাল করার সামর্থ্য আপনার একারই থাকা চাই। বাড়ি-ঘর পরিষ্কার রাখা, পছন্দের খাবার রান্না করে খাওয়া এবং মনের মতো সবকিছু গুছিয়ে রাখার জন্য অন্যের সাহায্য একেবারেই আশা করবেন না আপনি। এটা আপনার স্থান যা আপনারই সামলাতে হবে।

৪. কাজে যাওয়া : যেখানে কাজ করেন সেখানে যাওয়ার জন্য কারো ওপর ভরসা করা খুব বাজে ব্যাপার। কর্মস্থলে পৌঁছানোর কাজটা একারই সামলাতে হবে। এ জন্য প্রয়োজনীয় টাকা-পয়সা, বাস বা গাড়ির ব্যবস্থা ইত্যাদি আপনাকেই করে নিতে হবে।

৫. পরিকল্পনা করা : নিজের কাজের পরিকল্পনা করার ক্ষমতা আপনারই থাকতে হবে। অন্যের বুদ্ধির ওপর ভরসা করলে চলবে না। নিজের সিদ্ধান্ত নিজেরই নিতে হবে। আপনি কোথায় থাকবেন বা কোথায় কাজ করবেন এবং কখন কী করবেন যাবতীয় পরিকল্পনার ভালো নিজের ওপর তুলে নিন।

৬. সুস্থ থাকা : নিজের সুস্থ থাকার কাজটি নিশ্চয়ই অন্যকে দিয়ে হবে না। তাই ভালো খাওয়া, ভালো চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করার কাজটি নিজের ওপরই নির্ভর করে। এ জন্য আপনার পুরুষ সঙ্গীর ওপর ভরসা করে থাকলে চলবে না।

৭. আত্মরক্ষা : আপনি নারী বলেই যে দুর্বল তা নয় । নিজেকে বাঁচিয়ে রাখার চিন্তা এবং তার উপায় নিজেরই বের করতে হবে। একজন সঙ্গী রয়েছেন ঠিকই, কিন্তু তার ওপর আপনার জীবন নির্ভরশীল নয়। নিজেকে কীভাবে রক্ষা করবেন এবং সামনের দিকে নিয়ে যাবেন, তা করার সামর্থ্য অবশ্যই এক নারীর একারই থাকা উচিত।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment