Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

ভালোবাসার মানুষটির সাথে ঝগড়া করার আগে যে বিষয়গুলো অন্তত একবার ভাবা উচিত আপনার



ভালোবাসার মানুষটি আমাদের পুরো পৃথিবীটাকে ঘিরে রাখে। কিন্তু সেই পৃথিবীটা হঠাৎ করেই যেন কেঁপে ওঠে যখন ভালোবাসার মানুষটির সাথে আমাদের ঝগড়া হয়। দুজনের তর্কাতর্কির ওই মূহূর্তগুলোতে মনটা যেন একেবারেই ভেঙ্গে চুড়মার হয়ে যায়। একসাথে সময় কাটালে ছোটখাটো ঝগড়া হতেই পারে। কিন্তু নিয়ন্ত্রণহীন ঝগড়ার কারণে একটি সম্পর্কে ভেঙে যেতে পারে চিরতরের জন্য। তাই ঝগড়া করার আগে কিছু বিষয় অবশ্যই অন্তত একবার হলেও ভেবে নেয়া উচিত। জেনে নিন সেই বিষয়গুলো সম্পর্কে যেগুলো সঙ্গীর সাথে ঝগড়ার আগে অন্তত একবার হলেও ভেবে নেয়া উচিত।

বলার আগে ভাবুন
সঙ্গীকে সরাসরি জিজ্ঞাসাবাদ বা ক্ষিপ্ত আচরণ করার আগে ভাবুন যে আপনার সঙ্গীর আসলেই কোনো দোষ আছে কিনা। এমনও তো হতে পারে আপনার সঙ্গী পরিস্থিতির শিকার। হুট করে না বুঝে আপনার সঙ্গীর সাথে খারাপ আচরণ করে ফেললে পরবর্তিতে আপনাকে আফসোসও করতে হতে পারে তাই না?

নিজের দোষ আছে কি?
সঙ্গীর সাথে ঝগড়া করার আগে একবার ভেবে দেখুন তো আপনার দোষ আছে কিনা? আপনার কোনো অবহেলার কারনেই আপনার সঙ্গী আপনার সাথে বিরূপ আচরণ করছে কিনা আরেকবার ভাবুন। এমনও তো হতে পারে আপনারই বোঝার ভুলের কারণে ঝগড়াটা সৃষ্টি হয়েছে। তাই ঝগড়া করার আগে অনন্ত একবার ভেবে দেখুন আপনার দোষ আছে কিনা।

দিন শেষে তো সঙ্গীর কাছেই ফিরে যাবেন
হাজারো ঝগড়াঝাটি করে দিন শেষে সঙ্গীর কাছেই ফিরে যাবেন আপনি। কারণ আপনার ভালোবাসার মানুষটিকে হাত ছাড়া করতে চান না কোনো মূল্যেই। আর তাই ভালোবাসার মানুষটির সাথে ঝগড়া করার আগে ভেবে নিন বিষয়টি। কারণ নিয়ন্ত্রণহীন ঝগড়ার কারণে আপনাদের সম্পর্কের মাধুর্য চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।

মুখের লাগাম টেনে রাখুন
যতই মাথা গরম হোক না কেনো মুখের লাগামটা টেনে রাখুন। কারণ রাগের মাথায় অনেক সময়ে অনিয়ন্ত্রিত কথা বলে ফেলা হয়। অনেক সময়ে অশালীন ভাষার প্রয়োগও করে ফেলেন কেউ কেউ যা একেবারেই উচিত না। অনিয়ন্ত্রিত কোনো কথা রাগের মাথায় বলে ফেললে সেই কথা ফেরানোর সাধ্য আপনার নেই।

অতীত টানবেন না
সঙ্গীর সাথে ঝগড়া করার সময়ে কোনোভাবেই অতীতকে টানবেন না। অতীতের সম্পর্ক, অতীতের কোনো ঝামেলা, অতীতের কোনো কথা কে ঝগড়া করার সময়ে তুলবেন না কখনই। এতে আপনার ব্যক্তিত্বক্ষুণ্ণ হবে এবং আপনি নিজেই আপনার সঙ্গীর কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেন।

সঙ্গীকে বলার সুযোগ দিচ্ছেন তো?
তর্কাতর্কি করার সময়ে এক নাগাড়ে আপনিই কথা বলছেন না তো? আপনার সঙ্গীরও কিছু মতামত থাকতে পারে। তাই তার কথাও মন দিয়ে শুনুন। তাকেও কথা বলার সুযোগ দিন। এতে দুজনই নিজেদের মনের অবস্থা প্রকাশ করার সুযোগ পাবেন।


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment