Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

সারারাত জেগে থাকার পর সকালে অফিস? জেনে নিন কী করবেন




যারা খুব বেশি আড্ডা ও ভ্রমণ প্রিয় মানুষ তারা কাজের ফাঁকে ১ দিনের ছুটি পেলেই ছুটিটি পুরো উপভোগ করতে লেগে যান। হয়তো বন্ধু বান্ধবের সাথে সারারাত আড্ডা ও পার্টি করেন কিংবা কোথাও বেড়াতে চলে যান। আবার অনেকে কাজের ব্যস্ততার কারণেও সারারাত জেগে থাকেন। সে যাই হোক, যে যাই করুক না কেন, প্রত্যেককেই সারারাত জেগে থাকার পরও পরের দিন ঠিকই নিজ নিজ কর্মক্ষেত্রে যেতে হয়।
রাত্রি জেগে থাকার পর কাজে যেতে কার মন চায় বলুন। এবং শরীরও মানতে চায় না। কিন্তু যেতে তো হয়ই। এবং পুরো দিনটি ঝিমুনির মধ্যেই কেটে যায়। কিছু কাজ রয়েছে যা সারারাত জেগে থাকার পর সকালে আপনার কর্মক্ষেত্রে যাওয়ার সময়ে আপনাকে এনার্জি ফিরিয়ে দিতে পারে এবং আপনি নিজের মধ্যে আনতে পারেন ফ্রেশ একটি লুক। চলুন তবে দেখে নেয়া যাক সারারাত জেগে থাকার পর সকালে কি কি কাজ করতে পারেন।

ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন
সারারাত জেগে থেকে সকালে অফিসে বা কর্মস্থলে যাওয়ার আগে দুই তিনবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে। এতে করে আপনার চোখের ক্লান্তি দূর হবে এবং আপনাকে খুব বেশি মাত্রায় বিধ্বস্ত দেখাবে না। পুরো রাতের ধকলটা সামলে উঠতে পারবেন।

গরম পানি দিয়ে গোসল করুন
সারারাত জেগে থাকার পর ঠাণ্ডা পানিতে গোসল আপনার অনেক বেশি ঘুমের উদ্রেক করবে। তাই ঠাণ্ডা নয় গরম পানিতে গোসল সেরে নিন। এতে করে পুরো দেহের ক্লান্তি ভাব কেটে যাবে এবং আপনি নিজের মধ্যে এনার্জি খুঁজে পাবেন।


লেবু গরম পানি পান করুন
সারারাত জেগে থাকার পর সকালটা শুরু করুন কুসুম গরম পানির মধ্যে লেবু মিশিয়ে তা পান করে। এটি আপনার পুরো রাতের ক্লান্তি দূর করতে সহায়তা করবে। এছাড়াও যারা মদ্যপান করেন তাদের মাথা ধরা উপশমে কাজে দেবে।


ভালভাবে তৈরি হোন
যেদিন আপনি পুরোরাত জেগে সকালে অফিসের জন্য তৈরি হবেন সেদিন আপনাকে একটু ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে। আপনার একটি ভালো পোশাক এবং সামান্য মেকআপ আপনার পুরোরাতের ক্লান্তিকে ঢেকে দেবে।


চমৎকার একটি নাস্তা সেরে গরম চা/কফি পান করুন
সারারাত জেগে থাকার পর সকালে ঘুম ঘুম ভাব থাকাটা স্বাভাবিক। এই ঘুম ঘুম ভাব দূর করতে দেহে লাগবে এনার্জি। স্বাস্থ্যকর নাস্তা আপনার দেহে এই এনার্জি এনে দেব। এবং সেই সাথে এক কাপ গরম চা/কফি পান করে নিন। চা/কফির ক্যাফেইন আপনাকে চাঙ্গা করে তুলবে।


হাতের কাছে এনার্জিদায়ক স্ন্যাকস রাখুন
সারারাত জেগে না ঘুমিয়ে সকালে অফিস গিয়ে কাজের ফাঁকে ঘুম ঘুম ভাব আসতেই পারে। এবং না ঘুমানোর কারণে দেহে এনার্জির ঘাটতি হয়। তাই অফিসেও নিজের হাতের কাছে রাখুন দেহে এনার্জি সরবরাহের খোরাক কিছু স্বাস্থ্যকর খাবার।



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment