Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS

সহজ অভ্যাস এনে দিবে সুন্দর গোছানো জীবন .....




আমাদের অনেকেরই এমন হয়, যতই চেষ্টা করি না কেন, কি করে যেন আশপাশের সবকিছু এলোমেলো হয়ে যায়। কাজ আর কাজের ভীড়ে একটু খানি চিন্তাহীন অবসরের সুযোগটাও মেলে না। আর এভাবে দিনের পর দিন যেতে যেতে মেজাজটাই হয়ে পড়ে বেশ খিটখিটে। অথচ কে না চায় একটু গুছিয়ে চলতে, একটু পরিপাটি জীবন পেতে? এতে যেমন কাজের সময় প্রয়োজনীইয় জিনিসপত্র খুঁজে পেতে সময় লাগে না। আবার তেমনি, সময়ের কাজ সময়ে শেষ করে নির্মল চিন্তাহীন বিনোদনের সময়টুকুও বের করে নেয়া যায় সহজেই! খুব কঠিন কিছু কিন্তু নয়, এর জন্য গড়ে তোলা চাই সহজ কিছু অভ্যাস।

১। পরের দিন কি করবেন তার প্ল্যান আগের রাতেই করে রাখুনঃ
আপনি যদি আপনার কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে না রাখেন , তবে কাজই আপনাকে নিয়ন্ত্রণ করবে, জেনে রাখুন। ঘুমুবার আগে স্রেফ ১০ মিনিট বরাদ্দ রাখুন। কাজগজ কলম নিয়ে প্ল্যান করে ফেলুন, আগামীকাল সকাল থেকে রাত অব্দি কি কি করবেন। আর পরদিন চেষ্টা করুন এ কাজগুলো জমিয়ে না রেখে করে ফেলার। দেখবেন চাপ কমে আসছে মাথা থেকে।

২। শুধু একটি নোটবুক ব্যবহার করুনঃ
অনেককে দেখা যায় প্রতিদিনকার কাজের জন্য একাধিক নোটবুক ব্যাবহার করে একে কাজ একেকটিতে লিখে রাখার। এটা না করে, একটিই নোটবুক রাখুন। এতে সব তথ্য প্রয়োজনের সময় একসাথে পাবেন। বার বার একেকটিতে খোঁজার দরকার হবে না।

৩। ইমেইলে সময় দিন মাত্র ৩০ মিনিটঃ
কমপক্ষে ৩০ মিনিট হাতে রাখুন আপনার ই মেইল চেক করার জন্যে। গুরুত্বপূর্ণ মেইলগুলোর পাশাপাশি পরিচিতদের কাজের মেইলের উত্তরেও ধন্যবাদ জানান। এটি তাদের কাছে আপনার ভালো ইম্প্রেশন তৈরী করবে, আর চেষ্টা করুন, অপ্রয়োজনীয় মেইলগুলো মুছে ফেলতে।বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা বিজ্ঞাপন জাতীয় মেইলগুলো থেকে নিজেকে আনসাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তীতে সময় কম নষ্ট হবে।

৪। টেবিল পরিস্কার রাখুনঃ
শুধু টেবিল নয় ড্রয়ারও পরিস্কার রাখুন। অপ্রয়োজনীয় কাগজপত্র টেবিলে, ড্রয়ারে স্তুপ করে রাখবেন না। নোটিশ বোর্ড বা হোয়াইটবোর্ড যতটা সম্ভব পরিস্কার রাখুন।

৫। সকাল সন্ধ্যার খানিকটা সময় নিজের জন্যেঃ
গোছানো হওয়া মানেই যে কেবল কাজের ক্ষত্রে তা কিন্তু ঠিক নয়। গোছানো হতে হলে নিজেকেও খানিকটা স্বস্তি দিতে হবে। সকালে আরাম করে কফিতে এক চুমুক দেবার জন্যে ঘুম থেকে উঠুন ১৫ মিনিট আগেই। আবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরেই টিভি দেখতে বসা, ফেসবুকিং বা রান্নার আয়োজন শুরুর আগে একটু সময় নিয়ে গোসল করুন। রাতে ঘুমুবার আগে দু একটা কবিতা পড়া বা গান শুনুন। জীবন সুন্দর হয়ে উঠবে মানসিক স্বস্তিতে।

৬। কাপড় অগোছালো নয়, থালাবাসন সিঙ্কে নয়ঃ
জামাকাপড় অগোছালো করে কোন রকম রেখে দেয়া, আর সকালে ইস্ত্রি করে পরে ফেলা। সেই সাথে কোন জরুরী সময়ে দেখা, দরকারী কাপড়টি নোংরা হয়ে আছে, তাই এ ব্যাপারে একটু সচেতন হোন, শুক্রবার বা ব্রিহস্পতিবার রাতেই কাপড় ধোয়ার কাজটি করে ফেলুন, আর একটু গুছিয়ে রাখলে তো সব সময়েই সুবিধা। আর থালাবাসন পরে ধোয়ার চেয়ে একটু কষ্ট করে খাওয়ার পরেই ধুয়ে ফেলুন। সময় বাঁচবে।

এভাবেই একটু একটু করে গুছিয়ে ফেলুন নিজেকে। দেখবেন খুব সহজেই জীবন হয়ে উঠেছে আরো সহজ আর স্বাচ্ছন্দ্যময়! ভালো থাকুন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment