Md. Afrooz Zaman Khan

Mob:- 01920926131

01920-926131

When you need call me....
Powered by Blogger.
RSS



ইদানীং নারী-পুরুষ সকলকেই অতিরিক্ত চুল পড়া সমস্যায় ভুগতে দেখা যায়। অতিরিক্ত চুল পড়ার সমস্যা বেড়ে মাথায় টাক পড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। বর্তমানের বিরূপ আবহাওয়া এবং চুলের প্রতি যথেষ্ট যত্নবান না হওয়ার কারণেই শুরু হয় এই চুল পড়ার সমস্যা। এর পাশাপাশি আরও একটি কারণ রয়েছে যার ফলে চুল পড়ে অতিরিক্ত। আর তা হলো বাজে খাদ্যাভ্যাস।
চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি দেহে না পৌঁছালে চুল পড়ে যাওয়ার প্রবণতা বাড়ে। আর তাই চুল পড়া রুখে দিতে চাইলে অবশ্যই খাদ্যাভ্যাসে আনতে হবে পরিবর্তন। খেতে হবে কিছু চুলের জন্য পুষ্টিকর খাবার।

মাছ
ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য। ওমেগা৩ ফ্যাটি এসিড চুলের গোঁড়া মজবুত করতে সহায়তা করে এবং চুল পড়া রোধ করে। তাই সপ্তাহে অন্তত ৩ দিন খাদ্যতালিকায় মাছ রাখার চেষ্টা করুন।

সবুজ শাক
সবুজ শাকে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোঁড়া মজবুত করে, মাথার ত্বক ভালো রাখে। এতে করে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং চুল পড়া একেবারেই কমিয়ে দেয়।

গাজর
গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন এ যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলকে পাতলা হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। পাতলা চুলের পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই চুল পড়া রোধে খাদ্যতালিকায় রাখুন গাজর।

চিংড়ি মাছ
চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে জিংক, আয়রন, ভিটামিন বি১২ এবং প্রোটিন। যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং মাথার ত্বককে রাখে সুস্থ। এতে করে চুল পড়া কমে যায়।

ডিম
ডিম ভিটামিন বি১২, জিংক, আয়রন, প্রোটিন, বায়োটিন এবং ওমেগা৬ ফ্যাটি এসিডের সব চাইতে ভালো উৎস যা চুলের জন্য বিশেষভাবে জরুরী। তাই খাদ্যতালিকায় রাখুন ডিম। এছাড়াও ডিমের তৈরি নানা হেয়ার প্যাক ব্যবহার করেও রুখে দিতে পারেন চুল পড়া।

দুধ এবং দুগ্ধজাত খাবার
দুধে ওমেগা৩ ফ্যাটি এসিড ও প্রোটিনের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা চুলের বেড়ে উঠা এবং নতুন চুল গজানোর জন্য সবচাইতে জরুরী। তাই চুলের সুস্থতা চাইলে প্রতিদিন দুধ পান করুন।



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment